1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় শিক্ষা বৃত্তি পেল উপজেলার ৬০ শিক্ষার্থী

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

ভাঙ্গা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মোট ৬০ জন দরিদ্র শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে শ্রেনীভেদে নগদ যথাক্রমে ২ হাজার,৩ হাজার টাকা ও এক হাজার টাকার শিক্ষা উপকরণ সহ সর্বমোট দুই লাখ আটত্রিশ হাজার টাকার সহায়তা দেওয়া হয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন লেভেলে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংগা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ খুদা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “দরিদ্র পীড়িত উপজেলার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা খুবই প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের মাদক ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান”

শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে সারা দেশ ব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে উপজেলায় ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হলো।

দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা তখন জীবনবাজি রেখে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক জাতীয় মানবকল্যান পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর