1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৪৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদয়
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে সদরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের উত্তর বোতলা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। এদিকে হামলার ঘটনায় কাউকেই আটক করতে না পারলেও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের উত্তর বোতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানায়, ব্রাহ্মনদী গ্রামের সালাউদ্দিন খাঁ ও কেরামত খাঁ’র সাথে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল উত্তর বোতলা গ্রামের ফারুক হাওলাদারের সাথে। এরইজের সালাউদ্দিন ও কেরামত লোকজন নিয়ে ফারুক ও তার সমর্থকদের বাড়িঘরে এ হামলা চালায়। এ সময় রশিদ মাতুব্বর নামে এক বৃদ্ধ আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।
ভুক্তভোগী ফারুক হাওলাদার বলেন, সালাউদ্দিন খাঁ ও কেরামত খাঁ কয়েকশ’ লোক নিয়ে এই হামলা চালায়। দেশীয় অস্ত্রশসন্ত্র নিয়ে এই হামলা চালিয়ে। ঘরবাড়ি ভাংচুর করার পাশাপাশি লুটপাট করা হয়েছে সবকিছু। পানির পাম্পটাও খুলে নিয়ে গেছে তারা। এই ঘটনায় ক্ষতিপূরনের পাশাপাশি দোষির বিচার দাবি করছি।
অভিযুক্ত কেরামত খাঁ বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত নই। কে বা কারা এই ঘটনা করছে তাও জানিনা। ফারুক হাওলাদার ও তার লোকজন আমাদের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে।
এদিকে আরেক অভিযুক্ত সালাউদ্দিন খাঁ’র মুফোঠোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর