1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় হাইলাইট ফাউন্ডেশন ও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতাল ও হাইলাইট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। (১৬ এপ্রিল) মঙ্গলবার সকালে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ সংলগ্ন হাসপাতাল চত্বরে এর উদ্বোধন করা হয়। হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বি.এম কুদরত- এ – খুদা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শরীফুজ্জামান শরীফ,মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাসরুর হোসেন সহ বিভিন্ন শ্রেনীপেশার গন্যমান্য ব্যাক্তি প্রমুখ। । এ সময় হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ শহীদুল ইসলাম বলেন,এ হাসপাতাল থেকে সর্বমোট ২ লক্ষ ৭৫ হাজার ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।এর মধ্যে ৪৯ হাজার ৫,শ ৮৫ জনকে স্বল্পমূল্যে ছানি অপারেশন এবং বিনামূল্যে ৫ হাজার ২,শ ৮৮ জনকে ছানি অপারেশন করে চোখের আলো ফিরিয়ে দেওয়া হয়েছে।এছাড়া মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, হাইলাইট চক্ষু হাসপাতালও হাইলাইট ফাউন্ডেশনটি দীর্ঘ ২২ বছর যাবত ভাঙ্গায় গরীব ও অসহয় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এতে হতদরিদ্র রোগী সহ অনেকেই উপকৃত হয়েছেন। এছাড়া এ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদুল ইসলাম প্রতিবন্ধী, অটিস্টিক এবং ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর