1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৪৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেঁকিয়ে ডাকাতি

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২০৮ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর,ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেঁকিয়ে হাত ও মুখ বেঁধে এক সিকিৎসকের বাড়িতে র্দুর্ধষ ডাকাতি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চর মুঘুয়া গ্রামের ফারুক ডাক্তারের ঘরে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, গৃদকালিন্দিয়া বাজারে পল্লী চিকিৎসক শাহজাহাল ফরিদ প্রতিদিনের ন্যায় রাত ১০ নাগাদ বাড়িতে গিয়ে খাবার দাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার সময় কলাপসিবল গেইটের তালা নষ্ট করে ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে দরজার চিটকেরী খোলার আওয়াজে ঘুম ভেঙ্গে যায় তাদের। এ সময় রুমের বিতর থেকে পরিচয় জানতে চাইলে ডাকাতদল বলে আমরা থানা থেকে আসছি পুলিশের লোক, এই বলে তাঁরা রুমে প্রবেশ করেই শাহজালাল ফরিদ ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার নিপুকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণ গহনা নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় বাসার বাহিরে লক করে চলে যায়।

ভুক্তবোগী চিকিৎসক শাহজালাল ফরিদ বলেন, ডাকাতরা পুলিশ পরিচয় দিয়ে আমার বাসায় প্রবেশ করে। আমার গলায় ধারালো অস্ত্র ঠেঁকিয়ে আমাকে বেঁধে ফেলে। পরে তারা স্বর্ণলঙ্কার ও নগদ টাকাসহ প্রায় একলক্ষ টাকার মালামাল লুটে নেয়।

গৃহবধু ফাতেমা আক্তার নিপু বলেন, ডাকাতরা আমার হাতে বেঁধে আলমারির চাবি নিয়ে যায়। পরে আমার ছেলের শয়ন কক্ষের দরজার বাহির থেকে আটঁকে দেয়। তাঁরা আমাদের স্টিলের আলমারি, কাঠের ওয়ারড্রব খুলে ও সকল মালামাল তছনছ করে আমার কানের দুল ও নগদ টাকা নিয়ে যায়।

ভুক্তভোগীর ভাই শফিকুর রহমান ফুটন বলেন, আমার ভাইয়ের বাসায় ডাকাতির খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে জরুরী সেবা (৯৯৯) এ কল দিয়ে পুলিশের সহায়তা চেয়েছি। বিকেল ৫ টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম শুক্রবার (১৭ মে) বিকেলে এ প্রতিবেদককে বলেন, আপনার মাধ্যমে জানতে পেরেছি, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর