1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় জমি-জমার দ্বন্দের জেরে বৃদ্ধাকে কুপিয়ে আহত করার অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা এবং এর জের ধরে ভুক্তভোগী পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষের কুটি খাতুন নামে বৃদ্ধা এক নারীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে হামলার ঘটনায় মারাত্মক আহত স্বামী ও নিঃসন্তান ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শওকত আলী মুন্সী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগী শওকত আলী মুন্সী অভিযোগ করে জানান,আমাদের ওয়ারীশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। আমাদের দলিল, পর্চা সমস্ত কাগজপত্র থাকা সত্বেও প্রভাবশালী প্রতিবেশী শামীম মুন্সি, শাহিন মুন্সি, বাশার মুন্সি সহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায় বলে তিনি দাবি করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষরা কুটি খাতুনের মাথায় কোপ দেয়। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। পরিবারের সদস্যরা তাকে( কুটি খাতুনকে) উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্য লিটন ব্যাপারী অভিযোগ করে জানান, ইতপূর্বে শাহিন গংরা আমাদের পৈত্রিক প্রাপ্ত সম্পত্তি তারা জোরপূর্বক দখল করতে আসে। আমাদের বৈধ কাগজ পত্র থাকা সত্বেও জোর করে জমি দখল করেছে। তারা এখন বৃদ্ধা মহিলাকে কুপিয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারটি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর