1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৩২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ১০ টাকার বিনিময়ে জমির পর্চা সরবরাহঃ স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ‘২০২৪এর উদ্বোধন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর )প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভূমি সেবা সপ্তাহ’ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ- খুদা ।
শনিবার (৮ জুন) সকালে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি)র উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‌ পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত -এ-খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মামুন আল রশিদ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি সেবা সংক্রান্ত গ্রহীতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ -এ-খুদা বলেন, “জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। কোন রূপ ভোগান্তি ছাড়া ভূমির মালিকগণ নিশ্চিন্তে এ মেলা থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।এ ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এই মেলায় “ভূমি সেবা পেতে চালু করা হয়েছে ভূমি সেবা স্মার্ট বুথ। যে কেউ অনলাইনে এ বুথ থেকে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অফলাইনের সুযোগ সুবিধা তো রয়েছেই।” অনুষ্ঠানে স্মার্ট ভূমি সেবার গতি ত্বরান্বিত করতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের মাঝে প্রিন্টার মেশিন ও গুচ্ছ গ্রামে বসবাসকারীদের মাঝে ১০ টাকার বিনিময়ে জমির পর্চা সরবরাহ করা হয়।
এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অতিথিবৃন্দকে নিয়ে ভূমি অফিস প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।

মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ০১৭৩১-৭১১৯৪৭
৮/৬/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর