
মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদয়
ছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল আযাহা। ত্যাগের মহিমায় চিরভাস্বর এক আনন্দোৎসব। এ দেশে ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত এই উৎসব শুরুর বেশ আগে থেকেই একধরনের আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
ধর্মপ্রাণ মুসলমানগণ বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাদারীপুরসহ সারা দেশে ঈদ-উল-আজহা উদযাপন করছেন।
মাদারীপুর পৌরশহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে (পৌর ঈদগা) সোমবার ঈদের প্রধান জামায়তসহ দুটি জামায়াত অনুষ্ঠিত হয়।
প্রধান জামায়াত সকাল সাতটায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাদারীপুর পৌরসভা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা রুহুল আমিন।
২য় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন জেলাসদর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ।
মাদারীপুর পৌর উন্নায়নের রুপকার ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এর সার্বিক তত্তাবধনে ও মাদারীপুর পৌরসভার আয়োজনে, ঈদের নামাজে উপস্থিত থেকে সকল মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা বিনিময় করেন সাবেক নৌমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, মাদ, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরীসহ প্রমুখ।