1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় রাসেল ভাইপার আতংক ছড়িয়ে পড়ছে জনপদে

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

মোঃ সরোয়ার হোসেন #ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় রেলওয়ে জংশন এলাকায় রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ দেখা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনপদে। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা রেলজংশনের বামনকান্দা- মালীগ্রাম সংলগ্ন রেললাইনের উপর একটি সাপ দেখতে পান ওই রেললাইনে কর্মরত এক নিরাপত্তা প্রহরী মোঃ সুজন সরকার। এ জাতীয় সাপ তিনি এর আগে কোন সময় এলাকায় দেখেননি বলে জানান। তিনি দ্রুত সাপটির ছবি ক্যামেরাবন্দী করেন। এটি রাসেলভাইপার বলে তিনি দাবী করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভীড় করে। আতংকের পাশাপাশি অনেকে ঝোঁপঝাড় কাটতে শুরু করেছেন। নিরাপত্তা প্রহরী জানান,তিনি রেল সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং এলাকার লোকজনকে বিষয়টি জানিয়েছেন। এলাকার লোকজন জানান,নদী এখান থেকে দূরে থাকলেও রেললাইনে এর উপস্থিতি কৃষকসহ লোকজনের মধ্যে চিন্তার ভাজ ফেলে দিয়েছে। অনেকেই এখন পাটক্ষেত বা সবজি ক্ষেতে যেতে সাহস পাচ্ছেননা। কৃষকরা এখন যথেষ্ট আতংকে রয়েছে। এজন্য কৃষি কাজ ব্যহত হতে পারে। এ জনপদে প্রতিনিয়ত আতংক যেন জেকে বসেছে। রেললাইনে সাপ দেখা দেওয়ায় আতংকের ডালপালা আরও যেন বিস্তৃত হচ্ছে চারদিকে। উপজেলার পদ্মা নদীর তীর ও ভাঙ্গার সীমান্তবর্তী আড়িয়াল খাঁ চরে বসবাস করা জেলেরা মাছ সংগ্রহ করতেও ভয় পাচ্ছেন। সম্প্রতি ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী সদরপুরে একের পর এক বিষধর সাপটির দেখা মিলছে নদী তীরবর্তী দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এছাড়াও বুধবার সকালে সদরপুর ভাঙ্গা সীমান্তবর্তী জিক্কার মোড়ে এই সাপের দেখা মেলে। ইতিমধ্যে সদরপুরের চরাঞ্চলে এই সাপের কামড়ে ছয় মাসে ঠান্ডু মাতুব্বর, আনোয়ার শেখ, শুভা মাতুব্বর, জাহিদ ফকির, শেখ আব্দুল্লাহর মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। এদের মধ্যে দুই জন শিশু ও তিন জন প্রাপ্তবয়স্ক।স্থানীয় সূত্রে জানা গেছে , সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের পদ্মা নদসংলগ্ন নন্দ-লালপুর, হাওলাদার কান্দি, চুঙা কান্দি, হকিয়াতপুর, বিশ্বাস কান্দি, কোটি কান্দি, হালিম মাতুব্বরের কান্দি, জব্বর শিকদার কান্দি ও কুদ্দুস মোল্লার কান্দি চর এলাকার চরে কৃষকেরা ভুট্টা, বাদাম, তিল, আমন ও আউশ ধানের চাষ শুরু করেন। এরই মধ্যে ভুট্টা ঘরে তুলে তিল ও ধানের চাষ করা হয়েছে। সম্প্রতি দুই কৃষক আমন ধান কেটে আঁটি বাঁধা ধান তুলতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হন। তাদের দুই জনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাদের দুই জনকে যখন সাপে কামড় দেয়, তখন অন্য শ্রমিকরা ধান রেখে চলে যান। এমনকি ভয়ে গরুর ঘাস কাটতেও আসছেন না অনেকে।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুন কুমার পাল বলেন, ‘আমাদের হাসপাতালে সাপে কাঁটা রোগীদের অ্যান্টি-ভেনম ইনজেকশন রয়েছে। তিনি আরো বলেন, সাপে কাঁটা রোগী বা পরিবারের কেউ আতঙ্কিত না হয়ে রোগীকে ওঝার কাছে না নিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। সাপে কাটার পর সময় মতো চিকিত্সা দিতে পারলে রোগী বেঁচে যাবে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার মাইনুদ্দিন সেতু বলেন রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভেনাম ঔষধ রয়েছে আমরা তাৎক্ষনিক চিকিৎসা দিতে পারব।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা বলেন, ‘জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে কাজ শুরু করেছি। কোথায়ও সাপ দেখা গেলে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর