1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

জাতীয় দলে প্রত্যন্ত গ্রামের “নুসরাত জাহান মিতু” খেলাধুলা প্রতিনিধি, অপূর্ব রায় প্রিন্স

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল দলে চান্স পেয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার নুসরাত জাহান মিতু । গত বুধবার তাদের চান্স পাওয়ার বিষয়টি নিশ্চিত হলে উপজেলায় ফুটবল প্রেমীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মিতুর তেমন কোনো নামীদামি প্রশিক্ষক নেই। স্থানীয় প্রশিক্ষক মোফাজ্জল হোসেন বিপুলের হাত ধরে তাদের এই পথ চলা।

বিপুল প্রমীলা ফুটবল খেলা এগিয়ে নিতে ছুটে চলেন গ্রাম থেকে গ্রামাঞ্চলে। নিজ উদ্যোগে গড়ে তোলেন বোদা ফুটবল একাডেমি। এই একাডেমিতে বালক, বালিকা উভয়ের কোচিং করানো হয়।

বোদা ফুটবল একাডেমির বালক ও বালিকা দল জাতীয় ও স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করে।

একাডেমির খেলোয়াড়েরা বর্তমানে দেশের বিভিন্ন ক্লাব ও বিকেএসপিতে অবস্থান করছেন। তবে বালক খেলোয়াড় দলের চেয়ে প্রমীলা দল নিয়ে বেশি চমক সৃষ্টি হয়েছে। জেএফএ কাপসহ দেশের বিভিন্ন প্রান্তে এ একাডেমির প্রমীলা খেলা করছেন।

বর্তমানে জেলার প্রমীলা ফুটবলে দল বলতে বোদা ফুটবল একাডেমি দলকে চেনায়। বিপুলের এই একাডেমিতে বর্তমানে বালক ও প্রমীলা মিলে প্রায় দুই শতাধিক খেলোয়াড় রয়েছেন। সম্প্রতি মিতুর এ অর্জন এই উপজেলার আরও বাড়িয়েছে।

বোদা ফুটবল একাডেমির প্রশিক্ষক মোফাজ্জল হোসেন বিপুল বলেন, ‘অনেক সাধনা ছিল তাদের নিয়ে। তারাসহ আরও অনেক ভালো খেলোয়াড় রয়েছে এই একাডেমিতে।

আশা করছি মিতুর মতো এই একাডেমির অনেক খেলোয়াড় জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে।’ তবে তিনি তাঁর কষ্টের কথা বলেন, ‘মিতুকে বাসা থেকে বের করতে নানান কথা সহ্য করতে হয়েছে।

নানান রকম কটূক্তি হজম করে তাদর প্রশিক্ষণ দিয়েছি। এ জন্য তাদের অভিভাবকদের সহযোগিতা ছিল। তারা সহযোগিতা না করলে আজ আমি তাদের এই জায়গায় পৌঁছে দিতে পারতাম না।’

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও একাডেমির উপদেষ্টা রবিউল আলম সাবুল বলেন, ‘মেয়েটি আমার বিদ্যালয়ের ছাত্রী। তাঁদের এই অর্জন আমার প্রতিষ্ঠানের জন্য সুনামের। আমি চাই মিতুর মতো আরও খেলোয়াড় তৈরি করুক বিপুল। তাঁর এই সব কাজে সার্বক্ষণিক আমি সহযোগিতা করেছি।’

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, তাদের এই অর্জন এই উপজেলার সুনাম বাড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই একাডেমির খোঁজ খবর রাখি। তবে খেলোয়াড় তৈরির ক্ষেত্রে আমার সহযোগিতা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর