1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:০২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ধর্ষণের ঘটনায়  প্রবাসী নারী ৪ মাসের অন্তঃস্বত্তাঃ ধর্ষক শ্রীঘরে

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

 ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাস ফেরৎ নারীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক  যুবকের বিরুদ্ধে। ধর্ষণের ঘটনায় ওই নারী ৪ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়েছে বলে জানা গেছে।।  এ ঘটনায় ভুক্তভোগী নারী রবিবার (৮ জুলাই) রাতে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার  রাতে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে।

 ধর্ষক ভাঙ্গা পৌরসভার হুগলাকান্দি গ্রামের শাহাদাত শিকদারের ছেলে আরিফ সিকদার(২৪)। বর্তমানে সে স্ত্রী ও এক সন্তান নিয়ে মনসুরাবাদ এলাকার পরিবেশ  গুচ্ছগ্রামে বসবাস করছে।

মামলার সূত্রে জানা যায়, কালামৃধা ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত্যু খলিল মিনার কন্যা  লিপি বেগম(৩৮) ২/৩ বছর পূর্বে গৃহপরিচারিকার  কাজে ওমানে  গিয়েছিলেন।  সেখানে থাকা অবস্থায় মোবাইল ফোনে আরিফের সাথে লিপির  পরিচয় হয়।এক পর্যায়ে তাদের মধ্যে পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ।

এরপর প্রায় এক বছর পূর্বে ওই নারী দেশে  আসার পর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মনসুরাবাদ গুচ্ছগ্রামে একটা ঘরে ডেকে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে । পরে ভুক্তভোগী নারী বখাটে আরিফকে বিবাহের জন্য চাপ দিতে থাকে। কিন্তু  ওই যুবক বিয়ে করতে কালক্ষেপণ করতে থাকে। 

পরবর্তিতে গত ২ জুন রাতে বিয়ের কথা বলে ওই নারীকে গুচ্ছ গ্রামে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এরপরে ওই নারীর শরীরিক কিছু পরিবর্তন দেখা দিলে সে একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করলে চিকিৎসকেরা জানায়  লিপি ৪ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার বিস্তারিত আরিফকে জানিয়ে তাকে বিবাহের জন্য চাপ দেয়। এ সময় আরিফ  বিয়ে করতে অস্বীকৃতিন জানিয়ে তার গর্ভের সন্তানকেও অস্বীকার করে।

পরে এঘটনায় প্রবাসী নারী ভাঙ্গা থানায় গত রবিবার রাতে  মামলা দায়ের করেন।

এ ঘটনায় তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাঈম জানান, রবিবার রাতে একটি ধর্ষণর মামলা হয়েছে এবং ধর্ষক আরিফকে গ্রেফতার করে করা হয়েছে।  ওই নারীকে মেডিকেল টেস্ট করানো হয়েছে। নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কথা যুবক স্বীকার করেছে।

মোঃ সরোয়ার হোসেন 

  ভাঙ্গা,ফরিদপুর।

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

১০/০৭/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর