1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে বিকাশ এজন্টের টাকা ছিনতাই গ্রেফতার-৩ ছিনতাইয়ের টাকা উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৭ বার পঠিত

মোঃ ইসমাইল খান হৃদয়
মাদারীপুর: প্রতিনিধি-

মাদারীপুরে বিকাশ এজন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করেছে পুলিশ।

(১৬ জুলাই) মঙ্গলবার সকাল ১১:০০ টার সময় পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলনে একথা জানান, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ শফিউর রহমান।

সংবাদ সম্মলনে তিনি জানান, গত ৭ জুলাই রবিবার সকাল ১১.২০ মিনিটের সময় বিকাশ এজেন্ট প্রমি এন্টারপ্রাইজের কর্মচারী আল-আমিন ও মেহেদী হাসান ১৮ লাখ টাকা নিয়ে কালিরবাজার এলাকায় টাকা বিতরণ করতে যাচ্ছিল।

এসময় মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালি এলাকার পৌঁছালে বিকাশ কর্মী আলামিনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ১৮ লাখ টাকা ও একটি শাওমি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ৮জুলাই মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়। এরপর মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করে পুলিশ। মাদারীপুর সদর উপজেলা ও কালকিনির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেক ছিনতাইকৃত ১৪ লাখ ৪৫ হাজার ৫ শত টাকা, দুটি মোটরসাইকেল, একটি হেলমেট, মানিব্যাগ ও একটি আইফোন উদ্ধার করা হয়।

আসামিদের গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে জানা যায় বিকাশ কর্মী আলামিন ও মেহেদী হাসান তারা নিজেরাই অপর আসামী আলামিনের ভায়রা ভাই নুরুল করিম ও সায়মন সরদারের সাথে পূর্বপরিকল্পনা করে এ ঘটনা ঘটায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্দী এলাকার হযরত আলী সরদার এর ছেলে আল আমিন সরদার (২৩),কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন এর দড়িচর এলাকার আব্দুস ছালাম সরদার এর ছেলে নুরুল করীম (২৫), কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকার আলমাছ সরদার ছেলে সাইমুন সরদার (১৯)। এছারাও অপর আসামী মেহেদী হাসান পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর