1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরের ছেংগারচরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

 শামীম আহম্মেদ জয়, মতলব প্রতিনিধি :  ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (১১ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাজারে এই মিছিল করে। ছেংগারচর বাজারের চৌরাস্তা থেকে মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছেংগারচর সরকারি কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, এই জয় ছাত্র ও জনতার। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যা করতে পারি নাই, ছাত্ররা তা করে দেখিয়েছেন। তাই আমি মনে করি এই জয়ের ক্রেডিট ছাত্রদের। বিএনপি সবসময়ই শান্তি প্রিয় দল। আমরা দেশের জনগণ যাতে

শান্তিতে থাকতে পারে সেভাবে অবস্থান করতে হবে। আমাদের মাধ্যমে একজন সাধারণ মানুষও যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। বক্তারা আরো বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল। এই বিজয় ধরে রাখতে হবে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের সতর্ক হয়ে কাজ করতে। বিজয়ের সুফল কেউ যেন ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর

যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বোরহান ফরাজী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম সরকার, দুলাল সরকার, বিল্লাল ফরাজী, যুবদল নেতা বাপ্পী সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মানিক ফরাজী, সাবেক ছাত্রনেতা মাইনুদ্দীন ফরাজী, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর যুবদল নেতা আনিছ বেপারী, রিদয় মিয়াজী, পৌর তাঁতী দলের সভাপতি মো. আবুল, পৌর যুবদল নেতা বাতেন মোল্লা, পৌর কৃষকদল সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা, পৌর ছাত্রদল নেতা গাদ্দাফী দেওয়ান প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর