1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৫০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় মরিচের গুড়ো ছিটিয়ে  দুর্বৃত্তদের  হামলা,ভাংচুরঃদুই অন্তঃস্বত্তা নারী সহ আহত-৬ 

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

 ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে  চোখে মরিচের গুড়ো ছিটিয়ে একটি পরিবারের উপর সংঘবদ্ধ  হামলা ও বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায়  ২ অন্তঃসত্তা মহিলা, শিশু সহ ৬জন গুরুতর আহত হয়েছে । আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৮ টার দিকে  উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল ঈশ্বরদী গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ ও ঘটনায় ভুক্তভোগী সূত্রে প্রকাশ, তারাইল  ঈশ্বরদী গ্রামের হবি শেখের সাথে একই গ্রামের প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে বিরোধ ও শক্রতা চলে আসছিল। গত শুক্রবার বিকেলে দেলোয়ার ও তার সহযোগী রাকিব মোড়ল হবি শেখের উপর হামলা চালায়। ঐদিন রাতেই হবি শেখ বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে রবিবার(২৫ আগষ্ট)  রাতে আবারো প্রতিপক্ষ দেলোয়ার চৌধুরী, রাকিব মোড়ল সহ তার লোকজন হবি শেখের পরিবারের উপর মরিচের গুঁড়ো ছিটিয়ে হামলা ও ভাংচুর করে । 

হামলায় আহতরা হলো, হবি শেখ(৬০) তার স্ত্রী হাফিজা বেগম(৫০), অন্তঃসত্তা দুই মেয়ে সুইটি আক্তার(২৪) ও সাথী আক্তার (২৬), সদ্য সন্তান প্রসব করা আরেক মেয়ে ময়না বেগম(২২) ও নাতিন ছামিরা আক্তার(৬) । আহতরা ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন হবি শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে দেলোয়ারের ভাড়াটে সন্ত্রাসী  উপজেলার গোয়ালদী গ্রামের রাকিব মোড়ল ও সহযোগী ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে কিছু বুঝে উঠার আগেই ঘরে ঢুকে মরিচের গুঁড়ো চোখে ছিটিয়ে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও হামলা চালিয়ে আহত করে এবং ঘর দরজা ভাংচুর চালিয়ে লুটপাট করে টাকা- পয়সা ও স্বর্নালংকার নিয়ে যায়।

 এ ব্যাপারে আহত অন্তঃস্বত্তা সুইটি আক্তার জানান,আমার পরিবারের উপর নারকীয় হামলা চালায়। আমরা ২ বোন অন্তঃ স্বত্তা সত্যেও তারা ক্ষান্ত হয়নি।আমরা হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতেই হাসপাতালে রাকিব সহ পূনরায় সংঘবদ্ধ হয়ে  বেধড়ক মারধর করে। পরে এক পর্যায়ে হাসপাতাল কতৃপক্ষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই রাকিব জানান, হামলার ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছি। তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা,ফরিদপুর।

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

২৬/০৮/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর