1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:১০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

৮ বছর ধরে নিখোঁজ টেকনাফের আব্দুল্লাহ: ফিরে পেতে পরিবারের আকুতি:

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

কক্সবাজার টেকনাফে ৮ বছরেও ফিরেনি টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়াপাড়া ২ নং ওয়ার্ড এলাকার শামশুমিয়ার পুত্র মো. আব্দুল্লাহ। ঘরে ফিরে আসবে এমন আশায় বুক বেঁধে ঘুমড়ে কাদঁছে তার মা বাবা। ৮ বছর পেরিয়ে গেলেও থামছে না মা বাবার কান্না।

২০১৬ সালের ১৩ জানুয়ারি বুধবার সকাল ৯ টার দিকে মো. আব্দুল্লাহসহ তার এক বন্ধু মো. জয়নাল কক্সবাজার লিংক রোড এলাকায় মুরগির খাবারের পাত্র কিনতে দোকানের সামনে পৌঁছার কিছুক্ষণ পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তারা দুজন কে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর থেকে পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা তদবির করা হলেও ঘরে ফিরে আসেননি মো. আব্দুল্লাহ।

অপহরণ রহস্যের কূল কিনারাও পাওয়া যায়নি। এমনকি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ধরনা দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে পরিবার। পরিবারে বিরাজ করছে গভীর হতাশা ও শূন্যতা। এখনও ফিরে পাওয়ার প্রহর গুনছে মা-বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজনরা।

জানা যায়, এদিকে ছেলেকে হারিয়ে নির্বাক মো. আব্দুল্লাহ মা রহিমা খাতুন। ঘটনার পর থেকে তিনি ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছেন। এছাড়া ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়, কান্না আর থামছে বছর ধরে কিন্তু ছেলে আর ফিরে আসে না।
পরিবার সহ এলাকাবাসীর প্রশ্ন এমনকি অপরাধ ছিল মো. আব্দুল্লাহ’র । যে কারণে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন তিনি। মো. আব্দুল্লাহ’র মা রহিমা খাতুন জানান, আমার ছেলে কোন ধরনের রাজনীতিতে জড়িত ছিল না। কী কারণে, কেন তুলে নিয়ে হলো আমি জানি না। তিনি এখনও আশাবাদী সন্তান তার বুকের ধন ফিরে আসবে।

অপরদিকে এ ঘটনার তিনি কোনো মামলা করেনি। তাই নিরুপায় হয়ে অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারপরেও তার খোঁজ পাওয়া যায়নি।

একইভাবে মো. আব্দুল্লাহ’র সাথে থাকা সেন্টমার্টিনের জয়নাল ও টেকনাফ থেকে যাওয়া তার বন্ধু টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়া পাড়ার আবদুল মোতালেব এর ছেলে জাহেদ হোসেন জাকু কক্সবাজার কলাতলী অবস্থান করা রুম থেকে তুলে নিয়ে যায় । সেই থেকে তিন জনের এখনও খোঁজ পাওয়া যায়নি।
এব্যাপারে নিখোঁজ মো. আব্দুল্লাহর পরিবারসহ জয়নাল ও জাহেদ হোসেন পরিবার প্রশাসনের কাছে নিখোঁজদের ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর