1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দু পক্ষের রক্তক্ষয়ী   সংঘর্ষঃআহত ২০

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরের চর গ্রামে  গাছ কাটা নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টার  দিকে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর  একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এতে অন্তত   আহত ১০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আহতরা হচ্ছে কুদ্দুস শেখ (৫৮), সাইদুল মিয়া (৩০), আতিকুর মোল্লা(৫০), উজ্জ্বল মোল্লা (২৫), প্রান্ত মাতুব্বর (২২), রুহুল আমিন (৩৫), সুমন মাতুব্বর (৩০), রাজু মাতুব্বর (২৫) ও চুন্নু শেখ( ৩২)।  বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ , ওই গ্রামের চুন্নু শেখ ও সেকেন মাতুব্বরের সাথে প্রতিবেশী  ওসমান মাতুব্বর ও আবু মাতুব্বরের একটি বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতপূর্বে  দুই পক্ষের মধ্যে কয়েক দফা সালিশ বৈঠকে হয়। সালিশে ২ পক্ষের মধ্যে  সমান অংশ হারে  বন্টন করে  দেওয়া হয়।  ওই জায়গা থেকে ওসমান মাতুব্বরের লোকজন তার অংশ থেকে বেশ কিছু গাছ কেটে নেয়। বাকি অংশ থেকে শনিবার সকালে আবু মাতুব্বর বেশ কিছু গাছ কেটে নেয়। পরে জায়গার মধ্যে চুন্নু শেখের পক্ষীয় সেকেন শেখ জায়গা পাবে বলে দাবি করে গাছ কাটতে বাধা দেয়।  একপর্যায়ে  তাদের মধ্যে  হাতাহাতি  এবং সংঘর্ষে রুপ নেয়। এ সময় উভয় পক্ষ  ঢাল,সরকি, কাতরা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে  উভয় পক্ষে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া  ইট পাটকেল নিক্ষেপকালে এলাকায়  রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় চারটি বাড়ি ভাংচুরের শিকার হয়।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে   পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে স্থানীয় শহীদ মাতুব্বর জানান, আমাদের একটি বাড়ির জায়গা নিয়ে আবু মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল।পরে আমরা আবু মাতুব্বরের সাথে আপোষ  মীমাংসা হওয়া সত্যেও তারা   জায়গা দাবি করে গাছ কাটতে বাধা দেয়। এ নিয়ে চুন্নু শেখের লোকজন আমাদের উপরে অন্যায় ভাবে হামলা করেছে। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই রাকিব জানান, পীরেরচর গ্রামের ওসমান ও চুন্নু গ্রুপের লোকজন গাছ কাটা নিয়ে  সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে  পুলিশ  ও সেনাবাহিনীর একটি দল  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

৩১/০৮/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর