1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাদারীপুরে গন সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মামুনুল হক। এছাড়াও উপস্থিত থাকবেন দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা। গন সমাবেশ উপলক্ষে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের চৌরাস্তা এলাকায় আস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার হল রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি হাবীব আহমাদ চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোবাহুল ইসলাম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর থানা শাখার সহ সভাপতি মাওঃ সালমান ফরিদী, খেলাফত মজলিস থানা শাখার সাধারণ সম্পাদক মুফতী নোমান আল হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ কালিমুল্লাহ জামিল, সহ সাংগঠনিক সম্পাদক পৌর শাখা মাওঃ জাহিদুল ইসলাম জিহাদী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর সদস্য সচিব মোঃ আলি আহমদ শাহীন প্রমুখ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে গন সমাবেশ সফল করার লক্ষে দলমত নির্বিশেষে জেলার সকলকে উপস্থিত থাকার আহবান জানান। তাঁরা জানান, ওইদিন সকাল ৮টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে এই সমাবেশ।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিস হলো বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। দলটির নির্বাচনী প্রতীক হল রিকশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর