1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় যুবলীগের  নিক্সন চৌধুরী সমর্থক  দুই  নেতা কর্মী গ্রেফতার

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

 ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবলীগের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তারা দুইজন সাবেক এমপি নিক্সন চৌধুরীর নেতা কর্মী ও সমর্থক ছিলেন। বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিরু খলিফা (৪৫) এবং আলগী ইউনিয়নের সুকনী গ্রামের হারুনার রশিদের ছেলে যুবলীগের কর্মী আবু সাঈদ (৪০)। শুক্রবার তাদের দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ সেপ্টেম্বর সাবেক এমপি নিক্সনসহ ১১০ জন ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে একটি মামলা করেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাশেদুজ্জামান রাজু। ওই মামলায় তারা দুইজন আসামি ছিল, তাই তাদের গ্রেফতার করা হয়েছে। 

এ ব্যাপারে বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শামিম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে নিরু খলিফাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ৪৪নং আসামি। অপর আসামি আবু সাইদকে পৌরসভার কলেজপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে অত্র মামলার ৪৬ নং আসামী। এই মামলায় বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।

তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন,  আসামি সাবেক যুবলীগ নেতা নিরু খলিফা ও যুবলীগ কর্মী আবু সাঈদ দুইজনই সাবেক এমপি  নিক্সন চৌধুরী সমর্থক। নিক্সন চৌধুরী এমপি থাকা কালিন সময়  তারা এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানি করতো। 

তারা বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা, জবর দখল,  সহ ব্যাপক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। 

 তাং২০.০৯.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর