1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা করলো সাবেক  স্বামীঃদৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের খাড়াকান্দা গ্রামে  দ্বিতীয় স্বামী আকবর আলীকে কুপিয়ে হত্যা করেছে  সাবেক  স্বামী রমজান মাতুব্বর। এঘটনায় হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে  বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী । রবিবার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামে শশুর বাড়িতে ঘাতক  প্রথম স্বামী রমজান মাতুব্বর  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।   নিহত আকবর আলী খয়রাতি পৌরসভার ২নং ওয়ার্ডের কলম খয়রাতির ছেলে। ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বার ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামের সোনা উল্লাহ মাতুব্বরের পুত্র।

নিহতের পুত্রবধু মঞ্জিলা বেগম ও স্থানীয়রা জানান , আমার শ্বশুর আকবর আলী খয়রাতি শ্বশুর বাড়িতে বসবাস করে  বাড়ির উপর মুদি দোকানদারি করত । হঠাৎ দুপুরে আমার শাশুড়ির প্রথম স্বামী রমজান মাতুব্বর একটি ধারালো অস্ত্র নিয়ে দ্বিতীয় স্বামী আকবর আলীকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে  যায়। পরে আমার শশুরকে রক্তাক্ত অবস্থায় আমার শাশুড়ি ও আমার স্বামী ভাঙ্গা হাসপাতাল নিয়ে যাওয়ার পর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ভাঙ্গা চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আমার শ্বশুর আকবর আলী মারা যায়। তিনি হত্যাকারীর বিচার দাবী করেন।

 এ ঘটনায় গ্রামবাসী জানান, খাড়াকান্দা গ্রামের আব্দুল হাই মাতুব্বরের কন্যা আসমা বেগমের সাথে প্রথমে রমজানের বিয়ে হয়। বিয়ের ৬/৭ বছর পর রমজান মাতুব্বর তার স্ত্রী আসমাকে বাবার বাড়ি রেখে পালিয়ে ঢাকা চলে যায়। এর দুই বছর পরে আসমা বেগম  আকবর আলীকে ২য় বিয়ে করে। কিছুদিন পরে রমজান ফিরে এলে দ্বিতীয় স্বামীকে রেখে  তাকে বিয়ে করে। আবার কিছুদিন পর রমজান পূনরায় চলে  গেলে ফের বর্তমানে আকবরকে বিয়ে করে বসবাস করে আসছিল  । এই ঘটনা নিয়ে রমজানের সাথে আকবরের শত্রুতা চলে আসছিল। পরে ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে তাকে হত্যা করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই জয়ন্ত বলেন,  আকবর আলী নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ১ম স্বামী রমজান আলী।   হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল খাড়াকান্দা গ্রামে পৌছাই । লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সোমবার আকবর আলীর ময়না তদন্ত সম্পন্ন হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।  তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে রাতে ঘাতক রমজান মাতুব্বরের ফাঁসির দাবিতে এলাকাবাসী ওই গ্রামে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা,ফরিদপুর।

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

২২/০৯/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর