1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে দু-পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদয়

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যবসায়ী নাম ইকবাল ব্যাপারী (৩০)। তিনি চরমুগরিয়া এলাকার সোলেমান ব্যাপারীর ছেলে এবং পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে নিহত ইকবাল ব্যাপারীর মোটরসাইকেলের সঙ্গে পাশ্ববর্তী হাওলাদার বাড়ির জিহাদ হাওলাদারের (১৬) ধাক্কা লাগে। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় হাওলাদার, সরদার, মৃধা, বেপারী বংশের লোকজন একযোগে চরমুগরিয়া বাজারে নিজেদের আধিপত্য দেখাতে হামলা চালায়। এ সময় ইকবালের সঙ্গে খান বংশের লোকজন এই হামলা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সন্ধ্যা ৮টার পর থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হাত বোমা বিস্ফোরণ ঘটে। বোমা আঘাতে ইকবালসহ গুরতর আহত হন অন্তত ১০ জন। পরে আশঙ্কাজনক অবস্থায় ইকবালকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  ঢাকায় নেওয়ার পথেই মারা যায় ইকবাল। এ ছাড়াও দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর