1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:১১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় জায়গা- জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে হামলাঃভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার হামলার ঘটনায় বাড়ি- ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ভাঙ্গা থানায় একটি অ়ভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিন ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মফিজুল মাতুব্বরের সাথে প্রতিপক্ষ আরব আলী মাতুব্বরের সাথে জমাজমি নিয়ে দ্বন্দ্ব – সংঘাত চলে আসছিল। মফিজুল মাতুব্বরের পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ৭ বিঘা জমি ভোগদখল করে আসছিল। সম্প্রতি ওই অংশ থেকে অংশীদার আরব আলীর নিকট ৭ শতাংশ জমি বিক্রয় করেন। কিন্ত সম্প্রতি সিরাজ মাতুব্বর গংরা জোরপূর্বক মফিজুল মাতুব্বরের জমির মধ্যে নিজেদের জমি দাবী করে দখলে নিতে চায়। এ নিয়ে শত্রুতার জের ধরে গত শনিবার সিরাজ মাতুব্বর, মামুন,লিয়াত,নিরব মাতুব্বর সহ সংঘবদ্ধ হয়ে বাড়ি- ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।ভুক্তভোগী লাকি বেগম অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষরা আমাদের জায়গা দখল নিতে বাধা দেওয়ায় লাঠি সোঠা,ছ্যান, দা সহ প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় আ বাড়ি- ঘর ভাংচুর করে। এ সময় তাদের তান্ডবে আমি পালিয়ে যাই। তারা আমার ঘরে থাকা নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার লুট নিয়ে যায়। এ সময় বাড়ির প্রাচীর ভেঙে অগ্নিসংযোগ করে। ক্ষতিগ্রস্থ সালাহউদ্দিন মাতুব্বর বলেন, প্রতিপক্ষরা জোরপূর্বক আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমি দখল করতে চায়।বাধা দিলে তারা আমাদের বাড়ী – ঘরে ব্যাপক তান্ডব চালিয়েছে। আমরা এর প্রতিবাদ করলেই তারা আরও বেপরোয়া হয়ে উঠে। এদিকে ঘটনাটিকে নিয়ে এলাকায় একাধিক বার সালিস বৈঠক হয়েছে। সালিশ বৈঠকে অংশ নেওয়া মোশাররফ হোসেন বলেন আমিসহ অনেকেই উপস্থিত ছিলাম। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসে মীমাংসা করে দিয়েছিলাম।কিন্তু প্রতিপক্ষ মামুন মাতুব্বর, সিরাজ মাতুব্বর গংরা কোন কিছুর তোয়াক্কা না করে জায়গা দখল করতে বেপরোয়া হয়ে উঠেছে। পরবর্তীতে তারা হামলা চালায়।এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর