1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পৃথক ঘটনায়   পরিবহন কভার্ডভ্যান- পরিবহন সংঘর্ষঃ দুই চালক নিহত – আহত২০,

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

, ভাঙ্গা(ফরিদপুর)ঃপ্রতিনিধি-ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে পৃথক  স্থানে দুর্ঘটনায় দুটি পরিবহনের দুই  ড্রাইভার নিহত ও অন্তত  ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও মালিগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ভাঙ্গা- মাওয়া  এক্সপ্রেসওয়েতে ২০ মিনিট ধরে  প্রায় ৫ কি.মি ব্যাপী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। বুধবার সকাল দশটার দিকে মহাসড়কের পুলিয়া বাজার এলাকায়  একজন এবং বেলা সাড়ে ১১ টার সময় ব্রাহ্মণপাড়া এলাকায় একজন সহ পৃথক দুটি  দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলো – কভারভ্যানের ড্রাইভার মিরাজ হাওলাদার (৩০), পিতা- দুলাল হাওলাদার, থানা- বানারীপাড়া, জেলা-ঝালকাঠি ও ইমদাদ হোসেন (৪০) পিতা অজ্ঞাত, গ্রাম – সোনাতলা, থানা- শরণখোলা,  জেলা-বাগেরহাট।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার এস,আই আশিকুজ্জামান জানান, ভাঙ্গা উপজেলার হাইওয়ে এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি  দুর্ঘটনায় দুই ড্রাইভার নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।

বেলা সাড়ে ১১টার সময় ব্রাহ্মণপাড়া এলাকার  এক্সপ্রেসওয়েতে একটি আরএফএল কোম্পানির কভারভ্যান এক্সপ্রেসওয়েতে দাড় করিয়ে ড্রাইভার নিচে নেমে কথা বলছিলেন। তখন ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি পরিবহন এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানোর জন্য গাড়িটি থামায়। এরপর ঢাকা থেকে গোপালগঞ্জগামী হামিম পরিবহনের আরো একটা বাস পিছন থেকে আর,এফ,এল কোম্পানির কভারভ্যান সহ ড্রাইভার ও নড়াইল এক্সপ্রেস নামক পরিবহনটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় দাড়িয়ে থাকা কভারভ্যানের ড্রাইভার ইমদাদ হোসেন গাড়ীর নিচে চাপাঁ পড়ে নিহত হয় এবং নড়াইল এক্সপ্রেস ও হামিম পরিবহনের আরও ২০ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর  হামিম পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে ও ড্রাইভার পালিয়ে গেছে।

এছাড়া পৃথক ঘটনায়  সকাল ১০টার সময় পুলিয়া এলাকায় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে একটি কভারভ্যান আরেকটি কভারভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিছনের কভারভ্যানের ড্রাইভার মিরাজ হাওলাদার নিহত হয়।

পৃথক দুর্ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

০২.১০.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর