1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:৪৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

   

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বুধবার (২ অক্টোবর) বেলা ১১ টার দিকে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি  ও ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিতর্কের বিষয় ‘দুর্নীতি রোধে কেবল কঠোর আইন নয়, চাই সামাজিক আন্দোলন । ‘ বিতর্কের পক্ষে ভাঙ্গার ইকামাতেদ্বীন  মডেল কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা, বিপক্ষে ভাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ  কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত -এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ- সহকারী পরিচালক মো. খালিদ হোসাইন, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এ্যাপলো নওরোজ  প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন।বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন ভাঙ্গা মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক দিলীপ দাস। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির ভাঙ্গা উপজেলা শাখার সহসভাপতি এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র দাস ও বাংলা বিভাগের শিক্ষক অজয় কুমার দাস। প্রতিযোগিতায় ভাঙ্গা সরকারি  পাইলট উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়।

বক্তারা তাদের বক্তব্যে সমাজের দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চায় করার আহ্বান জানান। 

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা,ফরিদপুর। 

তারিখ ২-১০-২৪

মোবাইল ০১৭৩১৭১১৯৪৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর