1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

যোগ্য কর্মীরা হারিয়ে যাচ্ছে, মূল্যায়ন বাড়ছে অনুপ্রবেশকারীদের : কাজী আহম্মদ আলী।

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:-
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি’র অন্যতম নেতা কাজী আহম্মদ আলী নাগরিক এক্সপ্রেস কে সাক্ষাৎকারে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে দুর্দিনে যারা ত্যাগীর ভূমিকায় অবতীর্ণ হতেন, সুযোগ সন্ধানী, অনুপ্রবেশকারী, হাইব্রিড মার্কা নেতাদের দাপটে তারা এখন কোণঠাসা। ত্যাগীদের প্রতি সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতারা মুখ ফিরিয়ে রাখেন। তাদেরকে আর এখন কাছে ভিড়তে দেয় না। তাদের ঘিরে রাখেন নব্য-সুযোগ সন্ধানী নেতারা। এতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা ত্যাগের বিনিময় পাচ্ছেন লাঞ্ছনা-বঞ্চনা। অথচ নব্য বিএনপি এখন লুটেপুটে খাচ্ছে।

তিনি আরো বলেন, দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রাম, মিছিলে শ্লোগানে শ্লোগানে রাজপথ কাঁপিয়েছিল তাদের অনেকের অবস্থা এখন করুণ। দলের দুঃসময়ে তৃণমূল নেতা কর্মীরা প্রতিপক্ষ দলের সন্ত্রাসী বাহিনীর হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হাজার হাজার তৃণমূল নেতা কর্মী হয়েছিল এলাকা ছাড়া। স্ত্রী, সন্তান, পরিবার-পরিজন, বসত ভিটা এবং সম্পত্তি রেখে এলাকা থেকে পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছিল অনেকে।
এমনকি আওয়ামী লীগ সরকার আমলে পুরো ১৭ বছর এলাকা ছেড়ে থাকতে হয়েছে তৃণমূল নেতাকর্মীদের। অনেকের বৃদ্ধা মা, বাবাকে রেখে এলাকা ত্যাগ করতে হয়েছে। কারো বাবা-মা মারা গেলে জানাজায় অংশগ্রহণ তো দূরের কথা এলাকায় এসে দেখতে পর্যন্ত দেয়নি সেই পুলিশ ও আওয়ামী লীগ নিজস্ব সন্ত্রাসী বাহিনীরা।

দলের জন্য নিবেদিত প্রাণ এই তৃণমূলের নেতা কর্মীরা আজও আওয়ামী লীগের আন্দোলন রাজনীতিতে বিশ্বাসী। শত জুলুম, অত্যাচার এবং নির্যাতন সহ্য করার পর তাদের দল ক্ষমতায় এসেছে। দল ক্ষমতায় আসার পরেও দুঃসময়ে নির্যাতিত অনেক ত্যাগী নেতাকর্মীদের জায়গা হয়নি দলে।

তৃণমূল ত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রাজনৈতিক হিংসাত্মক মনোভাবের কারণে তৃণমূলে থাকা ত্যাগী নেতাকর্মীরা আজ হারিয়ে যাচ্ছে। আন্দোলন সংগ্রামে যারা দলের জন্য কাজ করে নাই, বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রে তাদের দলে মূল্যায়ন বেশি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনেও ত্যাগী নেতাকর্মীরা কোন মূল্যায়ন পাচ্ছে না হাইব্রিড নেতাদের কারণে। অথচ দলের জন্য পূর্বে কোন ত্যাগের ইতিহাস নেই এসব সুবিধাবাদী নেতাকর্মীদের বিএনপিকে ভালোবেসে তারা এই দলের জন্য শ্রম দিয়েছে। তারা কোন মূল্যায়ন পায়নি।

তৃণমূল নেতাকর্মীরা সরকার বা দলের কাছে টাকা, পয়সা চায় না। নেতারা তাদেরকে একটু ভালোবাসা ও তাদের খোঁজ-খবর নিবে এটাই তৃণমূল নেতাকর্মীদের একমাত্র চাওয়া-পাওয়া।
সুবিধাবাদী নেতাদের কারণে তারা আজ অবহেলিত এবং অবমূল্যায়িত। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বর্তমান রাজনীতিতে সুবিধাবাধী, মৌয়ালদের সমাগম ঘটেছে। অর্থের রাজনীতিতে বিশ্বাসী সুযোগ সন্ধানীরা রাজনীতিতে প্রবেশ করেছে। আর ঐসব অর্থের বিশ্বাসী রাজনীতিবিদদের কাছে তাদের দল ও জনগণ কেই নিরাপদ নয়। যতক্ষণ মধু আছে এরাও আছে, মধু নেই তো এরাও নেই, এরা যে কোন দলের জন্য অমঙ্গল বয়ে আনবে।

যেকোন রাজনৈতিক নেতাদের উচিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা। একটি গাছের শেকর যেমন পুরো গাছের প্রাণ সঞ্চারে মূখ্য ভূমিকা পালন করে তেমনি দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরাও দলের জন্য অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর