1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক  সোসাইটির উদ্যোগে  বিনামূল্যে  পেল ২ সহস্রাধিক চক্ষু রোগীর চিকিৎসা 

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক সোসাইটির উদ্যোগে লায়ন্স ক্লাব ইন্টান্যাশনালের সহযোগিতায় “বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্থানীয় আজিমনগর  ইউনিয়নের শিমুল বাজার  ইউপি পরিষদ ভবনে আয়োজিত চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ২ সহস্রাধিক চক্ষু রোগীর ছানিপড়া সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন  সোসাইটির সভাপতি মিজানুর রহমান (বুলু) এর পৃষ্ঠপোষকতায় এতে প্রধান অতিথি ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের কাউন্সিল চেয়ারপারসন  ফারহানা বক্স, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান, লায়ন্স ক্লাবের  কর্মকর্তা সামসুল আলম,বিল্লাল হোসাইন, উপজেলা বিএনপির  সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার। এ সময়  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা,  সৎসঙ্গ  সামাজিক সোসাইটির সহ-সভাপতি আনোয়ার হোসেন,সিনিয়র নির্বাহী পরিচালক মর্তুজা খান, নজরুল ইসলাম, বাকীউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,  অর্থ সম্পাদক মোঃ নুরু মিয়া, মোঃ বাবলু মিয়া, ইমদাদুল হক , আফজাল হোসেন খান,  মাহাবুব,জামাল হোসেন , ইমরান হোসেন, নাসির হোসেন , মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহ আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুচিকিৎসা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে  চিকিৎসা সেবা পৌছে দিতে আমরা বদ্ধ পরিকর।  মানবিক এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ  সম্পূর্ণ বিনামূল্যে চোখের যাবতীয় পরীক্ষা, চশমা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধপত্র পেতে সক্ষম হবে। অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক চক্ষু রোগ নির্ণয় ও পরামর্শ প্রদানের মাধ্যমে  আধুনিক চিকিৎসা প্রাপ্তির সুযোগ হবে।

সৎসঙ্ঘ  সামাজিক উন্নয়ন সোসাইটির এই ক্যাম্পেইনটি চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ  সামাজিক ভূমিকা পালন করছে। যে সকল চক্ষু রোগীদের চোখের অপারেশন করার প্রয়োজন হবে তাদেরকে লায়ন্স চক্ষু হাসপাতাল, আগারগাও, ঢাকায় সম্পূর্ন  বিনা খরচে চোখের অপারেশন করার সু-ব্যবস্হা করা হবে । অদূর ভবিষ্যতেও এই সেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে, সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটি , স্থানীয় প্রশাসন ও অন্যান্য ব্যক্তি বর্গের সহযোগিতায় কাজ করতে পরিকল্পনাধীন রয়েছে।  যাতে চক্ষু রোগ প্রতিরোধ ও চিকিৎসায় মানুষ সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সেবা গ্রহণ করতে পারে। 

তাং২৫.১০.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর