1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১:৩১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ময়মনসিংহে মাদকবিরোধী আলোচনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমা 

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

আশিক সরকার :

ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৯ নভেম্বর ২০২৪ খ্রি. শনিবার সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা ম্যাগাজিনের আয়োজনে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতা বিষয়ক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। তিনি তার বক্তব্যে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং তাদেরকে দেশ গঠনে অবদান রাখার অনুপ্রেরণা দেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মুফিদুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবু তাহের, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ; ড. মোঃ রিয়াদ তানসেন, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ; মোসাঃ তাসলিমা বেগম, সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন, ফার্মেসি বিভাগ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি এবং মোঃ জাফরুল্লাহ কাজল

সভাপতিওতত্ত্বাবধান:বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক জনাব হারুন অর রশিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সহকারী ব্যবস্থাপনা সম্পাদক জনাব মোঃ সিদ্দিকুল ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ আয়োজন হিসেবে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুষ্ঠু সমাজ গঠনে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।সহযোগিতায়:

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর