1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় পুকুরে মাছ ধরা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষঃ আহত -২০ 

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে  আধিপত্য বিস্তার এবং মাছ ধরা নিয়ে   দু,পক্ষের  মধ্যে  রক্তক্ষয়ী  সংঘর্ষে  উভয় পক্ষে অন্তত  ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং  ৪ জনকে  ফরিদপুর  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হচ্ছে  হাসমত হাওলাদার (৬৫), আবুল হোসেন মাতুব্বর(৬০), লতিফ হাওলাদার (৬০) ও রাজু চৌধুরী (২৯),জুবায়ের হাওলাদার (৩২), পান্নু মাতুব্বর (৫০), ওবায়দুর রহমান (৪০), রসমত হাওলাদার (৪৪), আবু জাফর হাওলাদার, রুবেল চৌধুরী (৩৫), মিন্টু খান (৪৪), নাসির চৌধুরী (৪৪), শরীফ খান (২৭), রফিক চৌধুরী (২৭), রুবেল হাওলাদার (৩৫), ইয়াসিন (২৩)।  সোমবার(১০ নভেম্বর) সকাল ৬টা থেকে  ৮টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। বর্তমানে এলাকায় এক প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে। 

এলাকাবাসী সূত্রে প্রকাশ , আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের  ‘তালুকদার গ্রুপ ‘ ও ‘ খান গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।  ‘  তালুকদার পক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের বাবুল তালুকদার (৬০) ও খান পক্ষের নেতৃত্ব দেন কবির খান (৫৫)।  গত কয়েকদিন পূর্বে একটি পুকুরের মাছ ধরা নিয়ে দু,পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে ফরিদপুরে কোর্টে একটি মামলা চলমান রয়েছে। এর জের ধরে  সোমবার সকাল  ৬ টার দিকে শুরু হয়ে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ  চলে প্রায় সকাল  ৮ টা পর্যন্ত।  এতে দুই পক্ষের কয়েকশত লোক রামদা, ঢাল, সরকি, ইট, পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১.১১.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর