1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁদপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর বিল্লাল মিয়াজী : সেক্রেটারী শাহজাহান মিয়া।

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী আমির ও অ্যাডঃ মো. শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।
১৩ নভেম্বর চাঁদপুর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা কমিটির অন্য যারা মনোনীত : জেলা নায়েবে আমির অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, মু. জাহাঙ্গীর আলম প্রধান ও হারুন অর রশিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।
১২ অক্টোবর চাঁদপুর জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।
পরে গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমিরে জামায়াত ভোটের ফলাফল ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী আমির নির্বাচিত হন।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিভাগ সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এসব তথ্য জানানো হয়।
জামায়াতের সব ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিই আমির নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনও প্রার্থী থাকেন না। কেউ পদ প্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।
মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ইতোমধ্যে চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির, জেলা সেক্রেটারি, জেলা অফিস সেক্রেটারী ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিন ছেলে ও এক মেয়ের বাবা।
অ্যাডঃ মো: শাহজাহান মিয়া ইতোমধ্যে চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, জেলা প্রচার সম্পাদক, জেলা শুরার সদস্য ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন আইনজীবী। ব্যক্তিগত জীবনে তিন ছেলের বাবা।
এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত জেলা জামায়াত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর