1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:২৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

টেকনাফ বাহারছড়ায় গণস্বাস্থ্যর উদ্যোগে আন্তঃ শিশু পরিষদ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

ওবাইদুর রহমান নয়ন টেকনাফ কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ থানাধীন উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সারাদিন ব্যাপী শিশুদের জন্য আন্তঃ শিশু পরিসদ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গর্জন বাগানে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইউনুস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, টেকনাফ। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব তাসলিমা মুনির রীতা, চেয়াম্যান, ইউনিয়ন শিশু পরিষদ, বাহারছড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মঞ্জুর কাদের আহমেদ, সিনিয়র পরিচালক গণস্বাস্থ্য কেন্দ্র, জনাব সুলতান মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জিকে এ্যাকশন মিডিয়র প্রকল্প, জনাব সান্ত্বনা, এমএইচপিএসএস-সিভিটি প্রকল্প, জনাব মতিউর রহমান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর GK-MI প্রকল্প। তাহাড়াও আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, বাহারছড়া ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, অভিভাবকবৃন্দ, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন গ্রামের প্রতিনিধি, বয়স্ক এবং শিশু দলের সদস্যবৃন্দ। সারাদিনের কার্যাক্রমকে তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন- শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।
সারাদিন ব্যাপী এই আন্তঃ শিশু পরিষদ ক্রীড়া প্রতিযোগিতায় শিশুরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেমন, মিউজিক্যাল চেয়ার খেলা, চামচ, বুড়িতে বল নিক্ষেপ, সুইসুতা দৌড়, অংক দৌড়, হাঁড়ি ভাঙ্গা, রশি খেলা, বিছুট দৌড়, গুপ্ত ধন উদ্ধার, তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা, ব্যাঙ লাফ, বা দৌড়, মোরগ লড়াই, দৌড় ইত্যাদি। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শিশুরা প্রতিটি খেলায় অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তৃতায় জনাব,ইউনুস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন,” খেলাধূলা শিশুদের অধিকার। খেলাধূলার মধ্যে দিয়ে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ হয়। সরকার শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি ভিন্ন ধরণের এক্সা কারিকুলাম এ্যাকটিভিটির ব্যবস্থা করেছে, তারমধ্যে খেলাধূলা অন্যতম। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আজকে শিশুদের জন্য সারাদিন ব্যাপী যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগীতার আযোজন করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। আশা করা যায় ভবিষ্যতেও এই কার্যক্রম চলামান থাকবে।”

আলোচনা সভায় বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জনাব ইউনুস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাছাড়া খেলা শেষে অংশগ্রহণকৃত সকল শিশুদেরকে সান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর