1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে  উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম এবং নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে  আলোমতি (৬০) নামে এক গৃহবধুর মরদেহ  উদ্ধার করে।  তিনি ওই গ্রামের আব্দুল হক শেখের স্ত্রী। তাদের ৪ ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ভোরে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন আলোমতির ছেলে ফোরকান শেখের স্ত্রী আদুরী বেগম। ‌ তিনি ঘরের পিছনে বাঁশ বাগানে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার শাশুড়িকে দেখতে পেয়ে  চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে আসে ‌। তারা ঝুলন্ত অবস্থায় তাকে রশি থেকে নামিয়ে মৃত দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পরিবারের দাবী  তিনি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন‌।

অন্যদিকে, ভাঙ্গা থানা পুলিশ শনিবার এনি আক্তার (২২) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ  উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।  তিনি ওই গ্রামের  রনি ব্যাপারীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, এনি আক্তার গত ১৫ ই নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে তার মরদেহ   বাড়ির সামনে একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ভাংগা থানা পুলিশ খবর পেয়ে শনিবার বিকেলে তার লাশ উদ্ধার করে। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা দাবী করেন। 

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে এক গৃহবধুর মরদেহ  উদ্ধারের পর  সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই মহিলা মানসিক সমস্যায় ভুগছিলেন।এছাড়াও ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়া হাটি এলাকারএকটি পুকুর থেকে  এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।লাশ টি পোস্টমর্টেমের জন্য  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

১৭.১১.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর