1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় আগুনে পুড়ে ২ শিশুর করুন  মৃত্যুঃ চাচা ভাতিজার একই খাটিয়ায় জানাযা

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ আপন চাচা ভাতিজার জানাযা হলো একই খাটিয়ায়।

একই পরিবারের দুই শিশু একসাথে মর্মান্তিকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পরিবার সহ শোকে স্তব্ধ পুরো এলাকা।

 ফরিদপুরের  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে সংঘটিত হয়েছে এমনই এক মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে   ওই গ্রামের রশিবপুরা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয় শিশু দুটির জানাযার নামাজ। পরে তাদের লাশ দাফন সম্পন্ন হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত দুই শিশু আসাদ মুন্সীর ছেলে  ইয়াসিন মুন্সি (৩) ও ছিদ্দিক মুন্সীর ছেলে  ইসমাইল মুন্সি (৪)। অত্যন্ত হতদরিদ্র পরিবারের দুইটি পুত্রসন্তান হারিয়ে তারা নির্বাক। ছিদ্দিক মুন্সীর এক পুত্র ইসমাইল মুন্সি(৪) এবং মেয়ে অশনী(০৭)। অপরদিকে আসাদ মুন্সীর এক ছেলে  ইয়াসিন মুন্সি(৩) ও দুই  মেয়ে  অহনা(১৩) ও তোহা(৭)। এদের মধ্যে  পরিবারটির  দুই  পুত্রসন্তান মারা যায়।এর আগে অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে ইসমাইল মুন্সির শরীরের ৯০ ভাগ  এবং ইয়াসিনের ৬৮ ভাগ পুড়ে যায়। রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ শিশুদের চাচা উজ্জ্বল হোসেন জানান, ইয়াসিন ও ইসমাইল রবিবার সকালে রান্নাঘরে খেলতে থাকে। এ সময় ঘরে কোন অভিভাবক ছিল না। একপর্যায়ে তারা চুলায় আগুন জ্বালালে মুহূর্তেই আগুনের শিখা পাটকাঠির বেড়ায় লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন তারা ভয় পেয়ে রান্নাঘর সংলগ্ন গোসলখানায় আশ্রয় নেয় । এদিকে আগুনের শিখায় গোসলখানার বেড়া পুড়তে থাকে ।৷ একপর্যায়ে  আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে গোসলখানার মধ্যেও ছড়িয়ে পড়ে।  এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করলেও তারা তখনো জানতো না, শিশু দুটি বাথরুমে আটকা পড়েছে। এ সময় শিশু দুটির আর্তচিৎকার শুনে  ঘরে প্রবেশ করে ‌ এবং শিশু দুটিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে।  এ ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ইদ্রিস আলী জানান, অত্যন্ত মর্মান্তিকভাবে অগ্নিদগ্ধ শিশু দুটিকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। 

 এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌলি চৌধুরী জানান, অগ্নিদগ্ধ ইয়াসিনের ৬৮ ভাগ এবং ইসমাইলের ৯০ ভাগ পুড়ে গেছে। তাদের ঢাকায় বার্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 তাং১৮.১১.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর