1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:০৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিত হলো ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’ দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উদযাপনে আয়োজক সংগঠন চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ছাড়াও ৩টি বেসরকারি প্রতিষ্ঠান যথাক্রমে স্বনির্ভর আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা, সমতা নারী উন্নয়ন সংস্থা ও আহমদ নগর কমপ্লেক্স (আনক) অংশগ্রহণ করে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে জেলা শহরের গাবতলা মোড়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসডিএফ এনজিও’র নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাবু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির নবাগত পরিচালক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বনির্ভর আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিম।
আলোচকগণ বলেন দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামোর সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করণের ভিশন নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠার পর প্রায় দুই দশক ধরে কাজ করে চলেছে। সহযোগী সংস্থাসমূহকে অনুদান প্রদান করে উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন লক্ষনীয় অবদান রাখছে।
দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএনএফ এর অনুদানে উপকারভোগীদের মাঝে আয়বর্ধকমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য গাভি পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ, পাপস তৈরী প্রশিক্ষণ, রাজমিস্ত্রি প্রশিক্ষণ, রড বাইন্ডিং প্রশিক্ষণ প্রভৃতি প্রদান করা হয়। এর মাধ্যমে বিভিন্ন দরিদ্র পারিবারগুলোর পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া গ্রামে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে দরিদ্র পরিবারসমূহে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন, নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন, গৃহনির্মাণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর