1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নওগাঁ মহাদেবপুরে আলু চাষে ব্যস্ত কৃষাণ কৃষাণীরা

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ কৃষাণীরা। মাঠে মাঠে চলছে আলুর ক্ষেত পরিচর্যার কাজ। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে অনেক স্থানে কৃষকরা আলুর বীজ রপন করছেন। আবার অনেক স্থানে আগাম জাতের আলুর আগাছা পরিষ্কার করছেন। কৃষকের পাশাপাশি অনেক কৃষাণীকে এসব কাজ করতে দেখা গেছে। উপজেলায় আগাম জাতের আলু অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রপন করা হয়। অনেক স্থানে রোপা আমন ধান কেটেও ওই জমিতে আলু চাষ করা হয়। অন্যান্য বছর এ সময় আগাম জাতের আলু জমি থেকে তোলা হয়। কিন্তু এবার অতি বৃষ্টি পাতের কারণে আলু চাষে কিছুটা বিলম্ব হয়েছে। আলুর দাম বৃদ্ধি পাওয়ায় এবার অনেক কৃষক আলু চাষে ঝুঁকেছেন। এতে আলু বীজের ব্যাপক চাহিদা ও দাম বৃদ্ধি পেয়েছে। তবে এবার আলুর দাম বেশি পাওয়ায় বাড়তি দামে বীজ কিনে আলু চাষ করছেন কৃষকরা। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, গত কয়েক বছর আলুতে লোকশান খাওয়ার পর আলু চাষ বাদ দিয়েছিলেন। এবার আলুর দাম বৃদ্ধি পাওয়ায় তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ১ হাজার ৮শ ৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যেই এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গতকাল রবিবার পর্যন্ত এ উপজেলায় ১ হাজার ৮শ ২০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আগামী আরো ১০ দিন কৃষকরা আলু বপন করবেন। এতে আলু চাষের পরিধি আরো বাড়বে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এ পরিমাণ জমি থেকে চলতি মৌসুমে ৪৩ হাজার ৬শ মেঃ টনঃ আলু উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, উপজেলা কৃষি অফিস থেকে আলু চাষে সব ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর