1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে নারকীয়  হামলাঃ বাড়িঘর ভাংচুর- লুটপাট- মারাত্মক আহত -১

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে  হাসিবুল মাতুব্বর এবং মজিবর মাতুব্বরের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রভাবশালী  একটি  প্রতিপক্ষ দল সংঘবদ্ধভাবে নারকীয় হামলা চালিয়েছে। এ সময় তারা বাড়িঘর ব্যাপক ভাংচুর করে এবং টাকা-পয়সা, স্বর্ণালংকার সহ গরু,ছাগল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান।

এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পার্শ্ববর্তী বাররা গ্রামের আলামীন মীর,সাহেদ আলী মীর, সম্রাট মীর,একই  গ্রামের রানা ফকির সহ ২০/২৫ জন সংঘবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যার দিকে লাঠি সোঠা,ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হাসিবুল মাতুব্বর সহ অন্তত ৫ টি বসত ঘরে ব্যাপক হামলা চালায়। এ সময় তারা নারকীয় হামলা চালিয়ে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্নালংকার,কয়েক লক্ষ টাকা এবং ৩ টি ছাগল লুটে নেয়। তারা বাড়িঘরের টিনের বেড়া,দরজা,জানালা ভেঙে গুড়িয়ে দেয়। এমনকি টিউবওয়েল, রান্নার চুলো,আসবাবপত্র ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। এ সময় তারা যাকে সামনে পায় এলোপাতাড়ি হামলা চালায়। এতে হামলার শিকার মজিবর মাতুব্বর, হাসিবুল মাতুব্বর সহ পুরুষ সদস্যরা পালিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা আসমা বেগম নামে এক প্রতিবন্ধী নারী বেধড়ক পিটিয়ে আহত করে। অপরদিকে এলাকার বটতলা বাজার থেকে বাড়ি আসার পথে পরিবারের এক সদস্য  হবি মাতুব্বর  মারাত্মক হামলার শিকার হন। হামলাকারীরা তাকে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি লাথি,কিল,ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তারা তার মাথা ও শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িঘরের দরজা, জানালা, আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ভুক্তভোগী মজিবর মাতুব্বর এ সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান,তারা পেশায় গোস্ত ব্যবসায়ী। গোস্ত সরবরাহ করতে লক্ষাধিক টাকা ছিল ঘরে। তারা সব নিয়ে গেছে। তিনি আরও বলেন, তার এক ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল। প্রতিপক্ষ আলামিন মীর সহ তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এজন্য তারা  বিভিন্ন সময়ে আমাদের দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল।আমার ছেলে বেশির ভাগ সময় অন্যত্র চলাফেরা করতো। আমরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে বুধবার সকালে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং১১.১২.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর