1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে কৃষি মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মো: আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি): মতলব উত্তরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা। উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনায় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একিমিত্র চাকমা। মেলা পরিদর্শন শেষে তিনি এবিষয়ে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী সহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লাভলু সহ সাংবাদিক বৃন্দ। কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা এর সভাপতি মো: আতাউর রহমান সরকার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী বৃন্দ।

৩ দিনব্যাপী এই কৃষি মেলায় কৃষি যন্ত্রপাতি কর্ণার, জৈব বালাই নাশক কর্ণার, বালাইনাশক কর্ণার, সার ও বীজ পরিচিতি কর্ণার, প্লান্ট ডক্টর্স কর্ণার, ফল-ফলাদি কর্ণার, কন্দাল ফসল উন্নয়ন কর্ণার প্রদর্শন সহ ৭ টি সহ আদর্শ নার্সারি ও নেদামদী আদর্শ নার্সারি মোট ৯ টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে বলে কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

দেখার পর তিনি বলেন, এই মেলার ফলে কৃষকরা কৃষির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, নতুন নতুন জাত,রোগবালাই দমনের জৈবিক পদ্ধতি, ভালো মানের নিত্যনতুন কৃষি উপকরণ,দেশীয় ফলের পুষ্টি গুন সম্পর্কে ধারণা পাবে এছাড়া কীটনাশক ও বালাইনাশক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে এবং সরাসরি জানবে ও দেখবে। এখন উপজেলা পর্যায়ে এ মেলা চলছে ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে যদি কোন প্রকল্প পাওয়া যায় তাহলে ইউনিয়ন পর্যায়ে আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর