1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে সৌদি নাগরিক

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি:

বন্ধুর বিয়েতে যোগ দিতে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের রিয়াদ শহরের নাগরিক আল ইব্রাহিম। তিনি বাংলাদেশে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।

বাঙালি বন্ধু আব্দুল্লাহ ফারুকের সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বাংলাদেশে এসেছেন।

১১ ডিসেম্বর  (বুধবার) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরবর্তীতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন তিনি।

জানা যায়, উপজেলার জামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শাহানারা বেগম দম্পতির একমাত্র পুত্রসন্তান আব্দুল্লাহ ফারুক গত ৮ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তার ভগিনীপতি এমরান হোসেন পাটওয়ারীর সৌদি মালিক আল ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে তার। সম্প্রতি আব্দুল্লাহ ফারুক দেশে এলে একই উপজেলার বালি-থুবা গ্রামের মেয়ে শ্যামইয়া সুলতানার সঙ্গে শুক্রবার বিয়ের তারিখ ধার্য হয় তার। এ সময় তিনি সৌদি আরবের নাগরিক বন্ধু আল ইব্রাহিমকে আমন্ত্রণ জানান।

সৌদি আরবের নাগরিক আল ইব্রাহিম জানান, আমার বন্ধু আব্দুল্লাহ ফারুক যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তার থেকে জেনেছি। সেই থেকে তার বিয়েতে আসার আগ্রহ প্রকাশ করেছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি আরও বলেন, আমাকে যখন ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমার বন্ধুর পরিবার বরণ করেছে, তাদের এমন আতিথেয়তা ও প্রাকৃতিক দৃশ্য সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। আমি শনিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত বাংলাদেশে থেকে চলে গেলেও আবার আসব।

এদিকে আব্দুল্লাহ ফারুক বলেন, আমরা প্রবাসীরা জীবনের কঠোর বাস্তবতায় নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাস-জীবন বেছে নিতে বাধ্য হয়ে থাকি; কিন্তু প্রবাসে যদি আমরা আমাদের কর্মদক্ষতা ও সততাকে কাজে লাগাই, তাহলে অনেক কিছুই করা সম্ভব। যিনি আমার বিয়েতে যোগ দিতে আসছেন তার সঙ্গে পরিচয়ের পর বর্তমানে একইসঙ্গে ব্যবসা করে থাকি। তিনি আমার আপন ভগিনীপতির মালিক হলেও আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ দিনের।

তিনি আরও বলেন, বর্তমানে প্রবাসে আমাদের বাঙালিদের দ্বারা বাঙালি ভাইদের ক্ষতি হচ্ছে। আমি চাই যারা প্রবাসে যাই, তারা যেন সব সময় সততা ও আদর্শের মাধ্যমে কাজ করে। আমাদের নীতি আদর্শ ভালো হলে সৌদি আরবসহ বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, এতে বাঙালিরাই লাভবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর