1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতার

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটারে’ পুষ্পা-২ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। সঙ্গে ছিল তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে। আরো বেশ কয়েক জনও সে দিন ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন।

এর পরই চিক্কদাপল্লী পুলিশ স্টেশনে রেবতীর পরিবারের তরফে একটি এফআইআর করা হয়েছিল। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিনেতার সিকিউরিটি টিমের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।

সে দিন ওই প্রেক্ষাগৃহে পুষ্পা-২ ছবির স্ক্রিনিংয়ে পৌঁছেছিলেন আল্লু অর্জুনের প্রচুর ভক্ত। অভিনেতা প্রেক্ষাগৃহে পৌঁছতেই সকলে তার কাছে পৌঁছনোর জন্য হুড়োহুড়ি শুরু করেন। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই পদপিষ্ট হয়ে আহত হন। আল্লু অর্জুনের সিকিউরিটি টিম কোনোভাবেই ভিড় সামাল দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, ‘বিষয়টি এখনো বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।’

তিনি আরো বলেন, ‘আমার ২৫ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওদের বিব্রত করতে চাই না। ওদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরণীয়। ওরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যে কোনো প্রয়োজনে ওদের পাশে থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর