1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শ্রীপুরে গোয়ালঘরের তালাকেটে একরাতে পাঁচ কৃষকের ১১টি গরু চুরি

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

আনোয়ার হোসেন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-

গাজীপুরের শ্রীপুরে কৃষকের গোয়ালঘরের তালাকেটে গরু চুরির ঘটনা ঘটেছে। একরাতে একই গ্রামের তিন কৃষকের ৬টি গরু ও ডোয়াইবাড়ী এলাকায় দুই বাড়ী থেকে ৫টি চুরি করে নেয় সঙ্গবদ্ধ চোরচক্র। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন চুরি হওয়া ছয়টি গরুর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। আর পাঁচটি গরুর মূল্য ৭ লাখ টাকা।

১৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে ও ডোয়াইবাড়ী এলাকায় এ গরু চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকরা হলেও শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের মাহবুব হোসেন, দুলাল মিয়া ও শাহজাহান। ডোয়াইবাড়ী এলাকার লেহাজ উদ্দিন আশরাফ।

ভুক্তভোগী কৃষকরা জানান, গতকাল শুক্রবার গভীররাতে সঙ্গবদ্ধ চোরচক্র লোহাগাছ গ্রামের তিন কৃষকের বাড়িতে সুকৌশলে প্রবেশ করে গোয়ালঘরের তালাকেটে ৬টি গরু চুরি করে নিয়ে যায়। কৃষক মাহবুব হোসেনের উন্নত জাতের ৩টি গরু, একই গ্রামের দুলাল মিয়ার ২টি ও শাহজাহান ১টি গরু চুরি করে নেয়। রাজাবাড়ী ইউনিয়ন ডোয়াইবাড়ী এলাকার লেহাজ উদ্দিনের তিনটি ও আশরাফ আলীর দুটি গরু চুরি হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক মাহবুব হোসেন বলেন, ভোররাতে গোয়ালঘরে গিয়ে দেখি একটি গরু নেই। এরপর আমরা ডাক চিৎকার শুরু করলে আশপাশের কৃষকরা ছুটাছুটি করে তাদের গোয়ালঘর যায়। একই সময়ে আমার বাড়ির পাশে আরো দু’জন কৃষকের গরু চুরির বিষয়টি জানতে পারি। এতে করে আমরা কৃষকরা খুবই আতংকিত ভয়ে রয়েছি। গরুগুলো কত কষ্ট করে লালনপালন করে বড় করছি। একরাতে সব শেষ। চোরচক্র গরুগুলো গাড়িতে করে নিয়ে গেছে। এর আলামত রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ির পাশে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া গরু ও চোরচক্রকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর