1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিল ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মোঃ মাসুম পারভেজ, বিশেষ প্রতিনিধিঃ

রংপুরের হারাগাছ এলাকার কাজীপাড়া (কসাইটারি) থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মোঃ বুলবুল নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তি মৃত আঃ হাকিমের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

অভিযানের সময় বুলবুলের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল, ৬১টি মোবাইল সিম, দুটি মোবাইল সেট এবং ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ফুয়েল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বিক্রি ও সেবন সংক্রান্ত তার কার্যক্রম সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, বুলবুল দীর্ঘদিন ধরে রংপুর ও আশেপাশের এলাকায় ফেনসিডিল সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার প্রচেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে বুলবুলকে আদালতে প্রেরণ করা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে এবং এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর