1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:২২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তর উপজেলা কৃষি উদ্যোক্তা পরিষদের পক্ষে অধিদপ্তরের মহাপরিচালক কে সম্মাননা স্মারক প্রদান

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

মতলব উত্তর প্রতিনিধি :চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলার পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: ছাইফুল আলম কে মতলব উত্তর উপজেলায় আগমন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ ২৫ ডিসেম্বর, বুধবার দুপুরে মতলব উত্তরের সাদুল্যাপুরে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় সম্মাননা স্মারক প্রধান করেন “কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা” এর পক্ষে সভাপতি মো: আতাউর রহমান সরকার , সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম এবং অর্থ বিষয়ক সম্পাদক মো: সালাউদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাঠদিবসের সভাপতি,মোঃআমজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কুমিল্লা অঞ্চল। জনাব আবু তাহের,
উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, বিশেষ অতিথি ড. সাফায়েত সিদ্দিকী উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা। বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষি অফিসার বৃন্দ মতলব উত্তর উপজেলার সকল উপসহকারী অফিসার বৃন্দ, এবিএম নাসির উদ্দিন সরকার সাদুল্যাপুর
ড্রাগন বাগানের মালিক সহ মতলব উত্তর উপজেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আগত কৃষক কৃষাণী বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রথমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।অতঃপর চাঁদপুরের ডিডির স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, সর্বশেষ সভাপতির বক্তব্য ও সম্মাননা স্মারক গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এসময় চাঁদপুর মতলবের কৃষি উন্নয়ন বিষয়ক বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে অনেক তথ্য শেয়ার করেন ডিজি মোঃ সাইফুল আলম। অনুষ্ঠান শেষে ড্রাগন বাগান ও আঙ্গুরের বাগান পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, সংগঠনটি ২০২১ সালে উপজেলার কৃষি উদ্যোক্তাদের একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য কৃষি উদ্যোক্তা মো: আতাউর রহমান সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা মো: সালাউদ্দিন সাহেব এর সক্রিয় অংশগ্রহণে ও তার সার্বক্ষণিক পরামর্শে উপজেলার সকল ইউনিয়নের কৃষি উদ্যোক্তাগণ সংগঠন প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হয়।

এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতাউর রহমান সরকার বলেন, মতলব উত্তর উপজেলার কৃষি উন্নয়ন, ভবিষ্যৎ কৃষি জমি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং বর্তমানে এলাকার কৃষি উদ্যোক্তা ও সাধারণ কৃষকদের স্বেচ্ছায় পরামর্শ দেওয়ার জন্য মূলত এটি একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছি। এর একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে উন্মুক্তভাবে কৃষি উদ্যোক্তা , জমির মালিক ,ব্যবসায়ী, সাধারণ জনগণ যুক্ত হয়েছে। আর একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে যেখানে কৃষি উদ্যোক্তারা সার্বক্ষণিক আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং বিভিন্ন সমস্যা সমাধান করতে পারেন। এটি একটি সেবামূলক সংগঠন। এর সদস্যরা সব সময় একে অন্যকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছে। ভবিষ্যতে ও পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এক একটি স্বেচ্ছাসেবী টিম এর মাধ্যমে সাধারণ কৃষকদের পরামর্শ দেওয়া হবে। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী কমিটির দুই বছর মেয়াদ। ইতিমধ্যে দুই বছর শেষ হয়েছে। আগামী ২০২৫-২৬ সালের জন্য কমিটির সংস্কার করে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।

সংগঠনটি সম্পর্কে চাঁদপুরের সাবেক উপ-পরিচালক ড. সাফায়াত সিদ্দিকী বলেন, দীর্ঘদিন যাবত আমি সংগঠনটির সাথে ছিলাম। সংগঠনটি মতলবের কৃষি উন্নয়নে অত্যন্ত ভালো ভূমিকা পালন করে যাচ্ছে। আমি এর সাফল্য কামনা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, এটি সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা কিছু শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি আদর্শ প্লাটফর্ম। ইতিমধ্যে এই প্লাটফরমটির কার্যকরীতা দেখে আমি অত্যান্ত আনন্দিত হয়েছি।সংগঠনটি আমাদের সাথে পরামর্শ করে এক যুগে মতলবের কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি সার্বক্ষণিক সংগঠনটির পাশে আছি। আমি এই সংগঠনটির স্থায়িত্ব ও সাফল্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর