1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:২৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের কমিউনিটি মেলা

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ” ব্যবসা করবো,কিন্ত পরিবেশের ক্ষতি করে নয়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা প্রাথমিক বিদ্যালয় মাঠে নারীর ক্ষমতায়ন বিষয়ক( উই)প্রকল্পের আওতায় কমিউনিটি মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের অর্থায়নে  উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে সোমবার দিন ব্যাপী কর্মসূচির আওতায় বর্ণাঢ্য শোভাযাত্রা,বিভিন্ন বিষয়ের ষ্টল প্রদর্শন, বয়স ভিত্তিক  শিক্ষামূলক ও বিনোদণমূলক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। 

এতে নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণীপেশার লোক অংশগ্রহন করেন। নারী সামাজিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জোবায়দা রহমানের সঞ্চালনায়  এসোসিয়েশনের সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল- মামুন, প্রানী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া প্রমুখ। 

প্রকল্পের উপজেলা সমম্বয়কারী মোখলেছুর রহমানের সার্বিক তত্তাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী,উপজেলা সমবায় কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, পাট কর্মকর্তা এহসানুল হক রাফি,স্কুল শিক্ষক মোঃ শওকত হোসেন, মীর আশরাফ আলী, ইউপি সদস্য বিউটি আক্তার,নারী  সামাজিক এসোসিয়েশনের সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। অনুষ্ঠানে ৬ থেকে ৮ বছর বয়সী শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নারী সামাজিক এসোসিয়েশন সদস্যদের মাঝে বালিশ নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদেরকে ষ্টলগুলোতে পরিবেশ বান্ধব বিষয়ক উপাদান ও হস্তশিল্পজাত সামগ্রী ঘুরে ঘুরে দেখানো হয়।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

৩০.১২.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর