1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:২০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

গাইবান্ধার সাদুল্লাপুরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মোঃ মাসুম পারভেজ, (সংবাদদাতা) সাদুল্লাপুর, গাইবান্ধাঃ

আজ ১০ জানুয়ারী (শুক্রবার) গাইবান্ধার সাদুল্যাপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সভার আলোচনায় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানকে এক বিরল ও অবিস্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং মুক্তিযুদ্ধের চেতনা জনগণের কাছে পুনঃপ্রতিষ্ঠিত হয়।

বক্তারা ঘোষণাপত্রের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। এতে বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও নিরপেক্ষ হবে, এবং ব্যক্তির অধিকার ও ভোটাধিকার সুরক্ষিত থাকবে।

ঘোষণাপত্রে দাবিগুলোর মূল বিষয়বস্তু:
১. জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা।
২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের স্বীকৃতি প্রদান।
৩. অভ্যুত্থানে আওয়ামী খুনী ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করা।
৪. ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের ধারাবাহিকতা স্পষ্ট করা।
৫. ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার।
৬. নতুন রাজনৈতিক ব্যবস্থায় সকল বৈষম্য দূর করার প্রতিশ্রুতি।
৭. বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বিলোপ এবং গণতন্ত্রভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি।

বক্তারা আরও বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদী নির্যাতনের শিকার হয়েছে। অবৈধ সরকারের অধীনে ভোটাধিকার হরণ, গুম, খুন, দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে।

জরুরি আহ্বান:
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দ্রুত ঘোষণাপত্র প্রকাশের জোর দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, এই ঘোষণাপত্র হবে অন্তর্বর্তী সরকারের বৈধতার ভিত্তি এবং পরবর্তী সংবিধানের মূল ভিত্তি। জনগণের চাপের মুখে সরকার ইতোমধ্যেই ঘোষণাপত্র প্রকাশে সম্মতি জানিয়েছে।

আন্দোলনের নেতারা আরও বলেন, এই ঘোষণাপত্রে বিগত দুই শতকের সংগ্রাম, ১৬ বছরের শাসন নিপীড়নের খতিয়ান এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনগণের ঐক্য ও সংগ্রামকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।
সংগ্রামী ছাত্র-জনতা সবাইকে সালাম ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর