1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:০৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সমাজের সকলে এগিয়ে আসতে হবে: মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে এবং প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, যা বছরে ৭ হাজার ৩০০ কোটি টাকার সমান। এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পাশের দেশগুলোর ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে। আমাদের দেশে কোনো প্রকার মাদক তৈরি হয় না। তবে সীমান্ত এলাকা এবং সমুদ্রপথ দিয়ে পাশের দেশগুলো থেকে মাদক প্রবেশ করছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”

মাদকসেবীদের ৮০ শতাংশই তরুণ ও শিক্ষার্থী উল্লেখ করে মহাপরিচালক বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের উচিত ছোট-বড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনা। পাশাপাশি, অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে।”

বিশেষ অতিথিদের বক্তব্য:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

এ. কে.এম গোলাম মোর্শেদ খান,অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ),চট্টগ্রাম জেলা।

রুনু মজুমদার, অধ্যক্ষ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ।

 

মো. শহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি), ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রেজওয়ান উস্ সালেহীন, সহকারী অধ্যাপক, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
লায়ন এম এ মুছা বাবলু সভাপতি, মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতি

মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান, সৈয়দা হোসনে আরা আলম খান ফাউন্ডেশন।

 

সহযোগিতায়:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এই আয়োজনের মাধ্যমে সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করে একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর