1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউর কাছে ছয় আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছয় আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এরপর দ্রুত জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

 

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু, একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এ মুহূর্তে কেউ বেঁচে আছে কি না আমরা নিশ্চিত করতে পারছি না।

 

ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সমাজমাধ্যম এক্সে এ দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে জানানো হয়, একটি বড় ঘটনা ঘটেছে এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পোস্টে জনসাধারণকে ওই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়।

 

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এতে হেলিকপ্টার ও বিমান উভয়েই বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার ও বিমানে আরোহী ৬৭ জনের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

 

সূত্র রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর