1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রাগবি ছেড়ে ক্রিকেটে রিকেলটনের ইতিহাস

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক

শৈশব থেকেই খেলাধুলায় পাকা। স্কুল রাগবি, প্রাদেশিক স্কোয়াশের সাফল্যের রেণুটা রায়ান ডেভিড রিকেলটন নিয়ে যান ভারোত্তোলনেও। দক্ষিণ আফ্রিকার অন্যতম জনপ্রিয় খেলা রাগবি বলে অনেকেই ভেবেছিলেন রিকেলটন বুঝি ছোটবেলার প্রিয় খেলাতেই নাম লেখাবেন। কিন্তু টিভি পর্দায় অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্টের মারদাঙ্গা ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়িয়েছে রিকেলটনকে। ছোটবেলা থেকে তাঁর কোচ হিসেবে পাশে থাকা বাবা ইয়ান রিকেলটনেরও বুঝতে বাকি নেই ছেলের মন বদলে গেছে।

জোহানেসবার্গের সেন্ট সিথিয়ান্স কলেজের ভূগোলের শিক্ষক এবং ক্রীড়া প্রধান ইয়ান তাঁর সন্তানের হাতে ব্যাট-বল তুলে দেন। ২০২২ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে প্রোটিয়া দলে অভিষেক ঘটে রিকেলটনের। পরের বছর ওয়ানডেতেও পথচলা শুরু হয় তাঁর। গত বছর অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয় তাঁর। কিন্তু সেই আসরে কোনো ম্যাচ না খেলা রিকেলটনকে বেঞ্চে সময় কাটাতে হয়েছে বেশি। এক বছর না যেতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে গড়েছেন অনন্য কীর্তি।

আইসিসি টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরিতে রাঙিয়েছেন নিজেকে। গতকাল করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার গ্রেটদের কাতারে নাম লিখিয়েছেন রিকেলটন। প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা সংগ্রহ করে ৬ উইকেটে ৩১৫ রান। রানের এই পাহাড় টপকাতে গিয়ে খেই হারিয়ে ফেলে আফগানরা। করাচিতে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বসা দলটি শেষ পর্যন্ত ২০৮ রানে অলআউট। রিকেলটনের সেঞ্চুরিতে ভর দেওয়া দক্ষিণ আফ্রিকা জয় পায় ১০৭ রানের। আফগানদের হয়ে সবচেয়ে বেশি ৯০ রান করেন রহমত শাহ। জেনসেন, এনগিরি ও রাবাদা; তিন প্রোটিয়া পেসার মিলে শিকার করেন ৬ উইকেট।

রিকেলটনের আগে আইসিসির এই আসরে শতক হাঁকিয়েছিলেন হার্শেল গিবস, হাশিম আমলা, গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস। এ ব্যাটারের আগে আইসিসির কোনো টুর্নামেন্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি শুধু গিবসের। ১৯৯৬ বিশ্বকাপে রাওয়ালপিন্ডিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন গিবস; যা ওয়ানডেতে প্রোটিয়াদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ। কুইন্টন ডি কক অবসর নেওয়ার পর রিকেলটনকে ঘিরেই স্বপ্ন দেখে আসছিল দক্ষিণ আফ্রিকানরা। এদিন দ্বিতীয় উইকেটে টেম্বা বাভুমার সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন ২৯ বয়সী এ ক্রিকেটার। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে তাঁর ১০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর