
মো: তুহিন ফয়েজ, চাঁদপুরের মতলব উত্তরে সারের দোকান দেখিয়ে
ন্যায্য মূল্যে চাল বিক্রয়ের ডিলারি নেওয়ার অভিযোগ উঠেছে৷
উপজেলার জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ গ্রামের মো: মনির হোসেন খান স্থানীয় সাংবাদিকদের জানান,জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দেলোয়ার হোসেন মোল্লিকের দোকানে সার ও গ্যাস বিক্রি করা হয়৷ উক্ত দোকানটির মালিক দোকানটি চলমান রেখে তার ব্যবসায়ী কাজ পরিচালনা করে আসছেন৷ ডিলার নিয়োগ চুরান্ত করার আগে তদন্ত কর্মকর্তা সরজমিনে এসে সঠিক রিপোর্ট দেয় নাই৷ দোকানটিতে সার ও গ্যাস বিক্রি করা হয়৷ এই দোকানটি দেখিয়ে মো: খবির হোসেন কিভাবে ন্যায্য মূল্যে চাল বিক্রয়ের ডিলার নিয়োগপান৷ তদন্ত কর্মকর্তা সঠিক রিপোর্ট দিলে যাচাই- বাচাই পর্বের প্রথমেই এটি বাদহয়ে যেতো এব্যপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করবো এবং সঠিকভাবে যাচাই-বাচাই করে এই ডিলার বাদ দিয়ে পুনরায় লটারি দিয়ে ডিলার নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি ৷
এদিকে জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ন্যায্য মূল্যে চাল বিক্রয়ের সদস্য নিয়োগপ্রাপ্ত ডিলার মো: খবির হসেন জানান,আমি জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের দেলোয়ার মোল্লিকের কাছ থেকে তার দোকানটি স্ট্যাম্পের মাধ্যমে চুক্তিপত্র করে ৩ বছরের জন্য আমি ভাড়া নিয়েছি৷
ন্যায্য মূল্যের চাউল আনার পূর্বেই
যথাসময়ে তারা আমাকে দোকানটি খালিকরে দিবে এতে কোন সমস্যা নাই৷
তিনি আরো জানান,গত ৪ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে মতলব উত্তর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিলার নিয়োগের জন্য লটারি করা হয় লটারিতে আনেক লোক অংশ গ্রগণ করেন সেই লাটারিতে আমিও অংশগ্রহণ করি এবং লটারির মাধ্যমে আমি জহিরাবাদ ইউনিয়নের
ন্যায্য মূল্যে চাল বিক্রয়ের ডিলার নির্বাচিত হই ৷
যাচাই-বাচাইয়ের ব্যাপারে জানার জন্য ডিলার নিয়োগের পূর্বে দোকানঘর যাচাই-বাচাইয়ের তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টাকরে তাকে পাওয়া যায়নি ৷