1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ডাঃ শারমিন আক্তার সুইটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জন ডাঃ শারমিন আক্তার সুইটিকে জড়িয়ে রোগী মৃত্যুর সংবাদ প্রচার করে তাকে সামাজিক ও মানসিক হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার ভাঙ্গা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে সংবাদটির প্রতিবাদে সার্জন ডাক্তার শারমিন আক্তার সুইটি
এক প্রতিবাদ লিপিতে বলেন, প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। তিনি বলেন -গত ১৬ ফেব্রুয়ারি ভাঙ্গা গ্রিন প্রাইভেট হাসপাতালে শ্রাবণী (২০)নামে এক প্রসূতি কে সিজার করিয়ে বাচ্চা প্রসব করানোর সময় ডাক্তারের ভুল চিকিৎসার কারনে রোগীর মৃত্যু হয়-” শিরোনামে সংবাদটি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি জানতে পারি। অথচ গত ১৬ ফেব্রুয়ারি উক্ত হাসপাতালে সিজারের ব্যাপারে আমি কিছুই জানিনা এবং উক্ত স্হানে আমি উপস্থিত ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানিনা।ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায় উক্ত অপারেশনটি করেন অন্য একজন সার্জন।
ডাক্তার শারমিন আক্তার সুইটি বলেন, আমি দীর্ঘদিন যাবত সুনামের সহিত ভাঙার মানুষকে সেবা দিয়ে আসছি। আমার সুনামকে ক্ষুন্ন এবং আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি সুযোগ সন্ধানী মহলের সরবরাহকৃত বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশন করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সত্য ঘটনাটি উদঘাটন করে জাতির সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ গোপাল দেব,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী তারিখে রোগীর অপারেশনটি করেন সার্জন ডাঃ সৈয়দা দিলশাদ বেগম দিশা।
০৯.০৩.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর