1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শ্রীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে মাদরাসাশিক্ষক আব্দুল মালেককে (২২) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার মাওনা (উত্তরপাড়া) বাগে জান্নাত নুরানীয়া হাফেজি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মাদরাসার নুরানী শাখায় ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে শিক্ষক আব্দুল মালেক যৌন নিপীড়ন (দুই গালে চুমু দেয়) ও ধর্ষণচেষ্টা করে।

অভিযুক্ত মাদরাসা শিক্ষক আব্দুল মালেক নেত্রকোণার কলমাকান্দা উপজেলার শিবপুর (লেংগুরা) মাহাতাব উদ্দিনের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।

ওই শিশু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। সে তার বাবার সঙ্গে মাওনা (উত্তরপাড়া) এলাকায় ভাড়া বাসায় থেকে ওই মাদরাসায় নুরানী বিভাগে পড়াশোনা করতো।

ভিকটিমের বাবা জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মাদরাসার নুরানী বিভাগে মেয়েকে একা পেয়ে শিক্ষক আব্দুল মালেক যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টা করে। এ সময় তার চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। এরপর মেয়ে মাদরাসায় যেতে চায় না। পরে তারা বাবা তাকে মারধর করে। শনিবার (৮ মার্চ) রাতে ঘটনা খুলে বললে তারা পুলিশকে জানায়।

শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাসমত উল্লাহ জানান, ঘটনা প্রকাশের পর স্থানীয়রা ওই শিক্ষককে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরে মাদরাসা পরিচালক পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) শামীম আকতার বলেন, ধর্ষণচেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগে ওই শিশুর বাবা বাদী হয়ে শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন। আসামি আব্দুল মালেককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর