1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ফরিদপুর-সালথা সড়কে আগামীকাল থেকে বাস চলাচল: জানালো আন্দোলনকারিরা

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার
ফরিদপুর থেকে সালথা রুটে পুনরায় আগামীকাল (১২ মার্চ) থেকে বাস চলাচল করবে বলে জানিয়েছে আন্দোলনকারিরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ চত্ত্বরে সংবাদ সম্মেলনে এতথ্য জানান তারা। সম্প্রতি সালথা ফরিদপুর রুটে দ্রতগামী মাহিন্দ্র গাড়ি দূর্ঘটনায় একজন শিক্ষক ও একজন কৃষক মারা গেলে মাহিন্দ্র গাড়ি বন্ধে কয়েক দফা আন্দোলনে নামে ছাত্র জনতাসহ স্থানীয়রা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ২৪ শে ফেব্রুয়ারী আমাদের একজন শিক্ষিকা আসমা বেগম এই মাহিন্দ্র গাড়ি দুর্ঘটনায় মারা যায়, তখন আমরা ছাত্র-জনতা মাহিন্দ্র গাড়ি বন্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করি। এরপর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও ওসি মহোদয় আমাদের কথা শোনেন এবং আমরা একটা স্মারকলিপি জমা দেই। এরপর গতকাল সোমবার একজন কৃষক মারা গেলে আমরা আন্দোলন করি। এই জন্য আমাদের দাবি মেনে নিয়ে সালথা ফরিদপুর রুটে আগামীকাল থেকে পুনরায় বাস চলাচল করবে।

আমরা ধন্যবাদ দেই জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, ওসি স্যার ও বাস মালিক সমিতি। পাশাপাশি ধন্যবাদ দেই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ ভাইকে। সংবাদ সম্মেলনে সালথা উপজেলাবাসিকে ধৈর্য ধারণ করে নিয়মিত বাসে চলাচলের অনুরোধ জানানো হয়। তারা বলেন সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি।

আন্দোলনকারিদের পক্ষে উপস্থিত ছিলেন, মোঃ নাজমুল হাসান, মোঃ পারভেজ হাসান, মোঃ বাহাউদ্দীন, সাকিব হাসান, মোঃ রুবায়েত ইসলাম, মোঃ কাইকুবাত ইসলাম, আনিচুর রহমান সজল। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ রবিউল আলম, কাউছার তালুকদার, সঞ্জয় কর, ফয়জুল্লাহ আল আজাদ, হুমায়ুন কবির প্রমূখ।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১০টার পরে ফরিদপুর থেকে সালথা মাহিন্দ্র গাড়ি বন্ধ ও পুনরায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। এরপর সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর