1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

গাজীপুরের শ্রীপুরে নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে নারী কর্মচারীকে বিয়ের প্রলোভনে ৭ মাস ধরে ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। মামলার আসামি শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের আনসার রোড এলাকার মেঘনা গেইট সংলগ্ন ভাতের হোটেল মালিক উমর আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টায় ভিকটিম নিজে বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল মামলার সত্যতা ও আসামি গ্রেফতারের পর ১৩ মার্চ আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী থানার পাখিরা গ্রামের ভিকটিম গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা আনসার রোড এলাকার জাকিরের বাড়িতে ১ বছর ধরে ভাড়া থেকে ওই হোটেলে রান্নাবান্নার কাজ করতেন।তখন নেত্রকোনার কলমাকান্দা থানার শিদলী গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে হোটেল মালিক উমর আলী বিয়ের প্রলোভন দেখিয়ে ভাতের হোটেলের পেছনে রান্না ঘরের পাশে ৭ মাস পূর্বে ইচ্ছের বিরুদ্ধে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিমকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। ভিকটিম বিয়ের কথা বলিলে আসামি উমর আলী নানা তালবাহানা শুরু করে ঘুরাইতে থাকে। ভিকটিম বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ধর্ষক উমর আলী ভয় দেখায় এবং ধর্ষণের কথা কাউকে জানালে বা প্রকাশ করলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্বজনদের সাথে আলোচনা করে ভিকটিম নিজে থানায় গিয়ে মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক থানায় মামলা রুজু হয়েছে এবং আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর