1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:১৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দিনে চুরি করে রাতে ছিনতাই, জনতার হাতে আটক

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

রাজধানীতে দিনদুপুরে চুরি করতে গিয়ে জনতার কাছে ধরা পড়েছেন রবিউল (২৮) নামের এক যুবক। এ সময় তার কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, ধারালো ছুরিসহ ছিনতাইয়ের নানা দ্রব্য পাওয়া যায়।
শনিবার (১৫ মার্চ) বিকাল ৪টার দিকে নগরের আজিমপুর কবরস্থান সংলগ্ন ২ নং গেট থেকে সাইকেল চুরির সময় ট্রাফিক পুলিশের সহায়তাকারী দুই সদস্যের সহায়তায় জনতার হাতে আটক হন তিনি। এরপর তাকে পুলিশের হাতে সোর্পদ করেন তারা।

জানা যায়, আটককৃত ওই ব্যক্তি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলায়। তার বর্ণনা মতে, চাকরি না পাওয়ায় গত ১৫ দিন ধরে তিনি এই পথে এসেছেন। দিনে করেন চুরি আর রাত হলেই ছিনতাই করতে নামেন তিনি। তবে, এসবের একটি বড় অংশ দিতে হয় একটি চক্রকে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আজিমপুর কবরস্থানের ২ নং প্রবেশ মুখে একটি সাইকেলের তালা কাটতে দেখা দেখেন তারা। পরবর্তীতে কাছে এগিয়ে জিজ্ঞাসা করতে গেলে ছুরি দিয়ে তাদের দিকে তেড়ে আসেন ওই যুবক। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে গেলে জনতার কাছে আটক হন তিনি। এ সময় তার কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, রোমাল, ধারালো ছুরিসহ ছিনতাইয়ের নানা দ্রব্য পাওয়া যায়।

ট্রাফিক সদস্য মোহাম্মদ এহসানুল ইসলাম (০১০৬) বলেন, “আমরা যখন দেখি সাইকেলের তালা কাটছে তখন আমাদের সন্দেহ হলে আমরা এগিয়ে যাই। তখন তাকে জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে চলে যেতে গেলে তাকে আমরা আটক করি। পরে তার কাছ থেকে ধারালো ছুরিসহ চেতনানাশক ট্যাবলেট পায়। পরে আমরা পুলিশকে ফোন দিয়ে তাদের হাতে তুলি দিয়েছি।”

লালবাগ থানার উপপরিদর্শক মোঃ রাশেদ বলেন, “দুই জন বাদি হয়েছেন, আমরা আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছি। তার সাথে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। আমরা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর